আরেক ধাপ এগিয়ে গেলো বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৯, ০৪:৩৮আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ০৪:৪৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

ফোর টায়ার জাতীয় ডাটা সেন্টারের উদ্বোধনের সময় এটিকে ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে আরেক ধাপ অগ্রণী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘ডাটা সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে আরেক ধাপ এগিয়ে গেলাম আমরা।’

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুরের কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটিতে এই ডাটা সেন্টারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

দেশের উন্নয়নের জন্য ডাটা সংরক্ষণ জরুরি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘২০০৮ সালের নির্বাচনি ইশতেহারে যে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম তারই অংশ হিসেবে এই ডাটা সেন্টারটি প্রতিষ্ঠা করা হলো।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এই ডাটা সেন্টারটি স্থাপনের পর ডাটা সংরক্ষণের জন্য আমাদের আর অন্য কারও ওপর নির্ভর করতে হবে না। এর মাধ্যমে বছরে সাড়ে ৩শ’কোটি টাকা আয় বা খরচ সাশ্রয় করা সম্ভব হবে।’

চীনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় বঙ্গবন্ধু হাইটেক সিটির ৭ একর জমির ওপর গড়ে তোলা এই ডাটা সেন্টারটির নির্মাণ কাজ ২০১৬ সালের ১৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রেসিডেন্ট শি জিং পেং যৌথভাবে এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই ডাটা সেন্টারটি ইতোমধ্যেই বিশ্বের সেরা মান নির্ধারণ প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রভিত্তিক ‘আপ টাইম ইনস্টিটিউট’ থেকে মাননিয়ন্ত্রণের জন্য সনদ অর্জন করেছে।

সূত্র: বাসস

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’