লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলার নিন্দা প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ ডিসেম্বর ২০১৯, ০৮:৩৪আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ০৮:৩৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন ব্রিজে শুক্রবারের (২৯ নভেম্বর) সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি স্পেনের রাজধানী মাদ্রিদে ‘রাষ্ট্র ও সরকার প্রধানদের ২৫তম বার্ষিক শীর্ষ সম্মেলন’ (কপ-২৫) এ যোগ দিতে এখন স্পেনে পৌঁছিছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে লেখা এক শোক বার্তায় রবিবার (১ ডিসেম্বর) শেখ হাসিনা নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ করে আহতদের প্রতি সহানুভূতি জানান। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
সন্ত্রাসের বিরুদ্ধে তার সরকারের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। জঙ্গি এবং সন্ত্রাসীদের কোনও ধর্ম নেই।’
শেখ হাসিনা জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে ব্রিটিশ সরকারসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার তার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, লন্ডনের স্থানীয় সময় শুক্রবার দুপুরে লন্ডন ব্রিজের ওপর এক অস্ত্রধারীর এলোপাথাড়ি ছুরিকাঘাতে দুজন নিহত এবং তিন জন আহত হন। পরে পুলিশের গুলিতে উক্ত সন্ত্রাসীও নিহত হয়। বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
বিদেশে কর্মরত শিক্ষক-গবেষকদের দেশের উচ্চশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ 
বিদেশে কর্মরত শিক্ষক-গবেষকদের দেশের উচ্চশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ 
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির আলোচনা প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির আলোচনা প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার