দক্ষ জনশক্তি তৈরিতে কর্মসংস্থান অধিদফতর প্রতিষ্ঠা করবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৯, ০৮:৫১আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ১৬:২৭

দক্ষ জনশক্তি তৈরিতে কর্মসংস্থান অধিদফতর প্রতিষ্ঠা করবে সরকার শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের প্রাক্কালে দক্ষ জনশক্তি তৈরিতে সরকার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে কর্মসংস্থান অধিদফতর প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উইন্ডি হলে ‘স্কিল অ্যান্ড ফিউচার অব ওয়ার্ক’ শীর্ষক জাতীয় সম্মেলনে দেওয়া বক্তব্যে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এটুআই, ইউনিসেফ এবং জেনারেশন আনলিমিটেড-এর যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং সেগুলো ব্যবহারের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন, এনজিও সবাইকে দায়িত্ব নিতে হবে। দক্ষ জনশক্তি তৈরি করে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সুবিধা নিয়ে সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সহজে অতিক্রম করবে।’
তিনি বলেন, ‘আমাদের মাইন্ডসেট দরকার।’ আধুনিক প্রযুক্তিতে দক্ষ ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করতে তিনি শিশুদের আগ্রহের ওপর ছেড়ে দেওয়ার কথা বলেন। শিক্ষার জন্য বাবা-মায়ের প্রতি সন্তানকে চাপ না দেওয়ার পরামর্শ দেন। যে বিষয়ে শিশুর মনোযোগ বা আগ্রহ সে অনুযায়ী শিক্ষার ব্যবস্থা গ্রহণে মা-বাবাদের প্রতি আহ্বান জানান।

শ্রম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক সমন্বয়ক এবং জেনারেশন আনলিমিটেড-এর চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, ইউনিসেফ বাংলাদেশ-এর প্রধান নির্বাহী তাসিন আহমেদ এবং অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির বক্তৃতা করেন।

/জেইউ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি চাকরিতে সাড়ে ৪ লাখের বেশি পদ শূন্য, নিয়োগে মহাপরিকল্পনা
সরকারি চাকরিতে সাড়ে ৪ লাখের বেশি পদ শূন্য, নিয়োগে মহাপরিকল্পনা
অভিনেত্রী ঝিলিকের মৃত্যুর ঘটনায় স্বামীর জামিন নামঞ্জুর
অভিনেত্রী ঝিলিকের মৃত্যুর ঘটনায় স্বামীর জামিন নামঞ্জুর
১৫টি সেভ করে কুরাসাও গোলকিপার বললেন, ‘আমার একটা মূর্তি হওয়া উচিত’
১৫টি সেভ করে কুরাসাও গোলকিপার বললেন, ‘আমার একটা মূর্তি হওয়া উচিত’
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস