‘দেশে দারিদ্র্যের হার কমছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৯, ১৮:০৩ আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ১৮:২৬

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ‘দেশে দারিদ্র্যে হার এখন ২০ দশমিক ৫ শতাংশ এবং হতদারিদ্র্যের হার ১০ দশমিক ৫ শতাংশ। গতবছর দারিদ্র্যের হার ছিল ২১ দশমিক ৮ শতাংশ এবং হতদারিদ্র্যের হার ছিল ১১ দশমিক ৩ শতাংশ। ক্রমান্বয়ে দেশে দরিদ্র ও হতদরিদ্র কমছে।’ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরস্থ পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে জরিপের ফল তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

জরিপ অনুযায়ী, ২০০০ সালে দারিদ্র্যের হার ছিল ৪৮ দশমিক ৯ শতাংশ। ২০০৫ সালে তা ৪০ শতাংশে এবং ২০১০ সালে ৩১ দশমিক ৫ শতাংশে নেমে আসে। ২০১৬ সালে এ হার ছিল ২৪ দশমিক ৩ শতাংশ।

পরিকল্পনামন্ত্রী জানান, একনেক সভায় প্রধানমন্ত্রীর সামনে দারিদ্র্যের নতুন এ হার প্রকাশের পর তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।

/এসআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ল’রিয়াল প্যারিসের শোতে রাজকীয় কালো সাজে মুগ্ধ করলেন ঐশ্বরিয়া রাই
ল’রিয়াল প্যারিসের শোতে রাজকীয় কালো সাজে মুগ্ধ করলেন ঐশ্বরিয়া রাই
জন্মদিনের আয়োজন, নাকি নাশকতার প্রস্তুতি? ১৫ জনের রিমান্ড
জন্মদিনের আয়োজন, নাকি নাশকতার প্রস্তুতি? ১৫ জনের রিমান্ড
আদালত থেকে বের হয়ে কী বললেন তানজিন তিশা
আদালত থেকে বের হয়ে কী বললেন তানজিন তিশা
কামরাঙ্গীরচরে কিশোরীকে ধর্ষণের মামলায় সৎবাবার মৃত্যুদণ্ড
কামরাঙ্গীরচরে কিশোরীকে ধর্ষণের মামলায় সৎবাবার মৃত্যুদণ্ড
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি