রোহিঙ্গাদের জন্য সরকারের খরচ সাড়ে ৫ হাজার কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৯, ১০:৫০আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ১০:৫৪

জেনেভায় প্রথম বৈশ্বিক উদ্বাস্তু ফোরামের প্লেনারি সেশনে পররাষ্ট্র সচিব ২০১৭ সালে মিয়ানমারের রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর তাদের সেবা ও ক্যাম্পের অবকাঠামো স্থাপনে সরকারের এ পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ৫ হাজার ৫০০ কোটি টাকা। এছাড়া তাদের থাকার জন্য ৬ হাজার ৫০০ একর বনজমি বরাদ্দ করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) জেনেভায় প্রথম বৈশ্বিক উদ্বাস্তু ফোরামের প্লেনারি সেশনে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এ কথা বলেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের সহায়তা দেওয়াসহ এ সমস্যার সমাধানে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। সমস্যা কার্যকরভাবে সমাধানের জন্য আমরা যৌথভাবে একটি জয়েন্ট রেসপন্স প্ল্যান তৈরি করেছি। এর মাধ্যমে বিভিন্ন এজেন্সির পরিকল্পনা, তহবিল সংগ্রহ ও বাস্তবায়ন সম্ভব হবে।’
রোহিঙ্গাদের সম্মানের সঙ্গে প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের জন্য বিশ্ব নেতাদের ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘উদ্বাস্তু সমস্যা সমাধানের সবচেয়ে কার্যকর সমাধান হচ্ছে সম্মান ও নিরাপদের সঙ্গে স্বেচ্ছা প্রত্যাবাসন।’
তিনি বলেন, ‘রাখাইনে সহায়ক পরিবেশ তৈরি করার দায়িত্ব সম্পূর্ণভাবে মিয়ানমারের। আমরা প্রায়ই দেখতে পাই, মিয়ানমার তার দায়িত্ব পালনের বদলে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিথ্যা তথ্য দিয়ে ভুল পথে পরিচালনা করার চেষ্টা করে থাকে। সম্প্রতি রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচারিক আদালতে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলার শুনানিতে এটি আরেকবার প্রমানিত হয়েছে।’

/এসএসজেড/ওআর/
সম্পর্কিত
রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে: পররাষ্ট্রমন্ত্রী
দেশে নতুন আসা রোহিঙ্গার সংখ্যা ১ লাখ ৫২ হাজার ছাড়ালো
সাগরপথে পাচারের সময় ৫০ জন উদ্ধার, ৯ মানব পাচারকারী আটক
সর্বশেষ খবর
জাল ভিসা নিয়ে বোর্ডিং গেট পর্যন্ত কীভাবে যাওয়া যায়?
জাল ভিসা নিয়ে বোর্ডিং গেট পর্যন্ত কীভাবে যাওয়া যায়?
মুম্বাইয়ে বৃষ্টির মধ্যে ভেঙে পড়লো গাছ, প্রাণ হারালেন বৃদ্ধ
মুম্বাইয়ে বৃষ্টির মধ্যে ভেঙে পড়লো গাছ, প্রাণ হারালেন বৃদ্ধ
ফুটবলে মরক্কো কীভাবে এত শক্তিশালী হলো
ফুটবলে মরক্কো কীভাবে এত শক্তিশালী হলো
বিএনপি নেতা চাচার মারধরে জামায়াত নেতার হাসপাতালে মৃত্যু
বিএনপি নেতা চাচার মারধরে জামায়াত নেতার হাসপাতালে মৃত্যু
সর্বাধিক পঠিত
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
নামীদামী হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামীদামী হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২