ভারতের এনআরসি’র প্রতিবাদে ঢাকায় ইসলামি দলগুলোর বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৯, ০৬:০৪আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ০৬:১৬
image

ভারতের জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) ও সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে সমমনা ইসলামি দলগুলো। শুক্রবার (২০ ডিসেম্বর)  দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তরে গেইটে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের সভাপতিত্বে এ সমাবশে অনুষ্ঠিত হয়।

ভারতের এনআরসি’র প্রতিবাদে ঢাকায় ইসলামি দলগুলোর বিক্ষোভ

সমাবেশে সভাপতির বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ভারতের এনআরসি ও নাগরিকত্ব আইন বাতিলের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এনআরসি-নাগরিকত্ব আইনকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলতে চাচ্ছেন। তবে এনআরসি-সিএএ দেশটির অভ্যন্তরীণ বিষয় নয়। ইতোমধ্যেই আসামে এনআরসির মাধ্যমে ১৯ লাখ মানুষকে নাগরিকত্বহীন করা হয়েছে, যারা বাংলাভাষী ও মুসলমান। আসাম থেকে এসব মানুষদের তাড়িয়ে দিলে আমাদের দেশের কী অবস্থা হবে। মিয়ানমার থেকে ইতোমধ্যেই ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সুতরাং ভারতের এনআরসি-সিএএ বাংলাদেশের জন্যে একটি বড় সমস্যা। এর বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে কথা বলতে হবে, প্রতিবাদ জানাতে হবে।

জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী বলেন, ভারতের বিজেপি সরকার এনআরসি ও নাগরিকত্ব আইনের নামে মুসলমান ও বাংলাভাষীদের রাষ্ট্রহীন করার চক্রান্ত করছে। ভারতের এ সাম্প্রদায়িক ও অমানবিক আচরণের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। সারাদেশে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

সমাবশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, ইসলামী ঐক্য আন্দোলনের সাংগঠনিক ড. মাওলানা সাখাওয়াত হোসাইন, খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব শেখ গোলাম আসগর, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মাওলানা আজিজুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা মুহাম্মদ ফয়সল, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব মুফতি মুনির, মাওলানা নাসির উদ্দিন, মুসলিম লীগের সাংগঠনিক সম্পাদক খান আসাদুজ্জামান, ইসলামী ঐক্য আন্দোলনের মাওলানা আবুবকর সিদ্দিক প্রমুখ।

/সিএ/এইচকে/
সম্পর্কিত
রাম মন্দিরের চুরি হওয়া স্বর্ণ গলিয়ে ‘বিস্কুট’ বানানোর সন্দেহ
মমতার তৃণমূলে বড় ধাক্কা: সব পদ থেকে ইস্তফা দিলেন রাজ্য সভাপতি
দ্রুতগতির ট্রাক পিষে দিলো মোটরসাইকেল: টেনে হিচড়ে নিয়ে গেলো ২০০ মিটার, নিহত দুই
সর্বশেষ খবর
হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ
হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ
ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে হামে মৃত শিশুর বাবার মামলার আবেদন
ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে হামে মৃত শিশুর বাবার মামলার আবেদন
এনসিপির জুলাই পদযাত্রায় গোপালগঞ্জ নেই কেন
এনসিপির জুলাই পদযাত্রায় গোপালগঞ্জ নেই কেন
ইউএনকপস সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন আইজিপি
ইউএনকপস সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন আইজিপি
সর্বাধিক পঠিত
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
মির্জা আব্বাসের সঙ্গে দেখা করে যা জানালেন বিএনপি নেতা আলাল
মির্জা আব্বাসের সঙ্গে দেখা করে যা জানালেন বিএনপি নেতা আলাল
চার দেশ ঘুরে ৪৪ বছর পর ফিরলেন হারিয়ে যাওয়া নুরু মিয়া
চার দেশ ঘুরে ৪৪ বছর পর ফিরলেন হারিয়ে যাওয়া নুরু মিয়া