প্রধানমন্ত্রীর এশিয়ান টাউনস্কেপ জুরিস অ্যাওয়ার্ড গ্রহণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৯, ০৮:৩৭ আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ০৮:৩৯

প্রধানমন্ত্রীর হাতে পদক তুলে দিচ্ছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী, ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের ‘এশিয়ান টাউনস্কেপ জুরিস ২০১৯ অ্যাওয়ার্ড’ লাভ করেছেন।  তার সরকারের বাস্তবায়নাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পটির জন্য তিনি এ পুরস্কার অর্জন করেন।

গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এবং উক্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার সোমবার (৩০ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে এই সম্মাননা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রতিবছর যে সব শহর এবং প্রতিষ্ঠান টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য অর্জন এবং নিজস্ব ইতিহাস ও সংস্কৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তাদের প্রচেষ্টাকে সম্মান জানানোই এই পুরস্কার প্রদানের লক্ষ্য।

সরকারের গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন এবং রাজধানী উন্নয়ন কতৃর্পক্ষ (রাজউক) বাস্তবায়নাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পটি এই পুরস্কার পায়।

‘এশিয়ান টাউনস্কেপ জুরিস অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানটি গত ২৩ নভেম্বর আয়োজক সংস্থা ‘দি অ্যাসোসিয়েশন অব ল্যান্ডস্কেপ কনসালটেন্ট, হংকং, চায়না কর্তৃক টেকনোলজিক্যাল অ্যান্ড হায়ার এডুকেশন ইনস্টিটিউট হংকংয়ে  অনুষ্ঠিত হয়।

ফুকোওকা এশিয়ান আরবান রিসার্চ সেন্টার, এশিয়ান হ্যাবিট্যাট সোসাইটি এবং এশিয়ান টাউনস্কেপ ডিজাইন সোসাইটির সহায়তায় ইউএন-হ্যাবিটেট রিজিওনাল অফিস ফর এশিয়া অ্যান্ড দি প্যাসিফিক প্রতিবছর এ পুরস্কারটি প্রদান করে।

এবছর এশিয়া প্যাসিফিকের আটটি দেশের সর্বমোট ৩৬টি প্রকল্প এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

পূর্বাচল নতুন শহর পকল্পের ১৯ নম্বর সেক্টরে নির্মিতব্য থ্রি এল: ল্যাংগুয়েজ, লিবার্টি এবং লিগ্যাসি আইকনিক টাওয়ার প্রকল্প, এক নম্বর সেক্টরে নির্মিতব্য জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চার নম্বর সেক্টরে নির্মাণাধীন বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার প্রকল্পটি ২০১৯ সালের এশিয়ান টাউনস্কেপ জুরিস অ্যাওয়ার্ড পদক প্রাপ্তিতে বিশেষ ভূমিকা পালন করে।

রাজধানীর পূর্বাচলে সর্বমোট ৬ হাজার ২২৭ দশমিক ৩৬ একর জমির ওপর প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাসের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সে থাকা ৩ জন নিহত
বাসের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সে থাকা ৩ জন নিহত
বিনামূল্যে গ্যালারিতে বসে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ
বিনামূল্যে গ্যালারিতে বসে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ
সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
একদিনে ডেঙ্গুতে প্রাণ গেলো তিনজনের, নতুন ভর্তি ১২৯৯
একদিনে ডেঙ্গুতে প্রাণ গেলো তিনজনের, নতুন ভর্তি ১২৯৯
সর্বাধিক পঠিত
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের