ভুটানে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা খুঁজে দেখার আহ্বান রাষ্ট্রপতির

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ জানুয়ারি ২০২০, ০৬:২৪আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ০৬:২৪

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ভুটানে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ ভুটানে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা খুঁজে দেখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ভুটানে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত এ কে এম শহীদুল করিম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি তাকে এ নির্দেশনা দেন। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ কথা জানান।
ভুটান ও বাংলাদেশের মধ্যে অনুসন্ধানের মতো বহু ক্ষেত্র রয়েছে উল্লেখ করে দেশের বৃহত্তর স্বার্থে এসব ক্ষেত্রের সম্ভাবনা কাজে লাগোনোর পরামর্শ দেন রাষ্ট্র প্রধান। জলবিদ্যুৎসহ যেসব খাতে ভুটানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রয়েছে সেগুলোর বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।
ভুটান ও বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর উল্লেখ করে আবদুল হামিদ বলেন, স্বাধীনতার পর থেকেই ভুটানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। এ সম্পর্ক ভবিষ্যতে আরও অনেক উচ্চতায় উন্নীত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সূত্র- বাসস

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনলাইন ব্যবসায় ভ্যাট ফাঁকি, এনবিআরের অভিযান
অনলাইন ব্যবসায় ভ্যাট ফাঁকি, এনবিআরের অভিযান
সুনিধিকে কটাক্ষ, নেটিজেনদের রোষের মুখে নেহা কাক্কর
সুনিধিকে কটাক্ষ, নেটিজেনদের রোষের মুখে নেহা কাক্কর
নিয়োগ পরীক্ষার মৌখিকের নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে জকসুর মানববন্ধন
নিয়োগ পরীক্ষার মৌখিকের নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে জকসুর মানববন্ধন
ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ, অর্থায়ন মিললে বাস্তবায়ন
ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ, অর্থায়ন মিললে বাস্তবায়ন
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’