বিভিন্ন ইভেন্ট আয়োজনে প্রধানমন্ত্রীর সহায়তা চাইলো আইসিসি

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ জানুয়ারি ২০২০, ০৮:৫৩আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ০৯:১২

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে আইসিসির প্রতিনিধি দল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)বিভিন্ন ইভেন্ট আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চাইলো সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মানু সোয়ানি।
সোমবার (২০ জানুয়ারি) আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ সহযোগিতা চান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন,  বৈঠককালে আইসিসি প্রতিনিধি দল ২০২৪-২০৩১ সাল পর্যন্ত সময়ে আইসিসির বিভিন্ন ইভেন্টের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করে।
বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের প্রশংসা করে মানু সোয়ানি বলেন, ‘ক্রিকেট একটি জনপ্রিয় খেলা এবং এর অর্থনৈতিক ও সামাজিক প্রভাবও রয়েছে। ক্রিকেট তরুণ প্রজন্মের জন্য একটি মূল্যবান সম্পদ। কারণ এই খেলার মাধ্যমেই সামাজিক কল্যাণ করা যায়। ক্রিকেট এখন একটি শিল্পখাতে পরিণত হয়েছে।’
শেখ হাসিনা বলেন, ক্রীড়াক্ষেত্রে বিশেষ করে ক্রিকেটে নারীদের উৎসাহিত করা তার নীতি। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেট বাস্তবায়নে যেসব চ্যালেঞ্জ ও পদক্ষেপের কথা জানালেন অর্থমন্ত্রী 
বাজেট বাস্তবায়নে যেসব চ্যালেঞ্জ ও পদক্ষেপের কথা জানালেন অর্থমন্ত্রী 
পাকিস্তানি যুবকের সাথে সম্পর্কে জড়িয়েছেন নীহা!
পাকিস্তানি যুবকের সাথে সম্পর্কে জড়িয়েছেন নীহা!
গেন্ডারিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
গেন্ডারিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হলে অর্থনীতিতে কী ঘটতে পারে?
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হলে অর্থনীতিতে কী ঘটতে পারে?
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন