ই-পাসপোর্টের জন্য রাষ্ট্রপতির ছবি সংগ্রহ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ জানুয়ারি ২০২০, ০৮:৫৯আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ০৯:১৭

ই-পাসপোর্টের জন্য রাষ্ট্রপতির ছবি সংগ্রহ ইলেক্ট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্টের জন্য সোমবার (২০ জানুয়ারি) রাষ্ট্রপতি আবদুল হামিদের ছবি তোলা হয়েছে। আগামীকাল বুধবার (২২ জানুয়ারি) ই-পাসপোর্ট প্রদান কার্যক্রম শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধনের কথা রয়েছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বলেন, ‘সোমবার বঙ্গভবনে অভিবাসন ও পাসপোর্ট অধিদফতর রাষ্ট্রপতির ছবি, ডিজিটাল স্বাক্ষর, আইরিস ও আঙুলের ছাপ সংগ্রহ করেছে।’
এসময় রাষ্ট্রপতি বলেন, সদ্য চালু হওয়া ই-পাসপোর্ট সিস্টেম সরকারের চলমান ‘ডিজিটাইজেশন প্রক্রিয়া’ বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এতে জনগণ সহজ পদ্ধতিতে সেবা পাবে।
তিনি আরও বলেন, ই-পাসপোর্ট সিস্টেম বিদেশে দেশের ভাবমূর্তি সমুন্নত রাখবে।
জার্মান সংস্থা ভারিডোস জিএমবিএইচ দেশে ই-পাসপোর্ট এবং ই-গেট নিয়ে কাজ করছে। ডিআইপি আবেদনকারীদের প্রয়োজনীয়তা সাপেক্ষে ৫ বা ১০ বছরের মেয়াদসহ ৪৮-পৃষ্ঠার এবং ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট চালু করবে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর 
একনজরে আজকের আলোচিত খবর 
ঋণ-আমানতের সুদহারের ব্যবধান সর্বোচ্চ ৪ শতাংশ 
ঋণ-আমানতের সুদহারের ব্যবধান সর্বোচ্চ ৪ শতাংশ 
কুড়িগ্রামে বাড়িঘরে ঢুকছে পানি, বন্যা পরিস্থিতির অবনতি
কুড়িগ্রামে বাড়িঘরে ঢুকছে পানি, বন্যা পরিস্থিতির অবনতি
অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 
অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হলে অর্থনীতিতে কী ঘটতে পারে?
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হলে অর্থনীতিতে কী ঘটতে পারে?