সিএফসি’র এমডি নির্বাচিত হওয়ায় বেলালকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ জানুয়ারি ২০২০, ০৫:৪২আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ০৫:৫৭

 

রাষ্ট্রদূত বেলাল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন

নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল জাতিসংঘের আন্তর্জাতিক আর্থিক সংস্থা কমন ফান্ড ফর কমোডিটিস’র (সিএফসি) ম্যানেজিং ডিরেক্টর (এমডি) নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সারোয়ার-ই-আলম সরকার জানান, রাষ্ট্রদূত বেলাল বুধবার (২২ ডিসেম্বর)  প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার অফিসে এলে তিনি এই অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী বিশ্বের দরিদ্র মানুষের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করতে রাষ্ট্রদূত বেলালকে উপদেশ দেন। একে বাংলাদেশের পররাষ্ট্রনীতির সাফল্য হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জাতিসংঘ সংস্থায় তার কাজের মাধ্যমে বিশ্ব এখন বাংলাদেশের সাফল্যের গল্প জানতে পারবে।

প্রধানমন্ত্রী তার অফিস ও সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সকল সহায়তা প্রদানের আশ্বাস দিয়ে রাষ্ট্রদূত বেলালকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে বলেন। রাষ্ট্রদূত বেলাল প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রশংসারই সাক্ষ্য হচ্ছে এই বিজয়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব বলেন, ১০১টি দেশ নেদারল্যান্ডভিত্তিক সিএফসি’র সদস্য। রাষ্ট্রদূত বেলাল আগামী ৪ বছর এ সংস্থার প্রধান হিসেবে কাজ করবেন। খবর বাসস।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকআউটে কঙ্গোর মুখোমুখি হওয়ার আগে সতর্ক ইংল্যান্ড
নকআউটে কঙ্গোর মুখোমুখি হওয়ার আগে সতর্ক ইংল্যান্ড
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি নূর মোহাম্মদ
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি নূর মোহাম্মদ
গাজার নিয়ন্ত্রণ শতভাগে নেবে ইসরায়েল: মন্ত্রী
গাজার নিয়ন্ত্রণ শতভাগে নেবে ইসরায়েল: মন্ত্রী
ইসির স্মার্টকার্ড পেয়েছেন ৭ কোটি ৩৬ লাখ নাগরিক, বিতরণ বাকি ১১৫ উপজেলায়
ইসির স্মার্টকার্ড পেয়েছেন ৭ কোটি ৩৬ লাখ নাগরিক, বিতরণ বাকি ১১৫ উপজেলায়
সর্বাধিক পঠিত
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
ইরানের আমন্ত্রণ পেয়েও কেন খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি
কী, কেন, কীভাবেইরানের আমন্ত্রণ পেয়েও কেন খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি