কাস্টমস দিবস আজ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ জানুয়ারি ২০২০, ০৯:০৯আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ০৯:৩৮

কাস্টমস দিবস আন্তর্জাতিক কাস্টমস দিবস আজ রবিবার (২৬ জানুয়ারি)। বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের সদস্যভুক্ত ১৭৯টি দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে। এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘অর্থনৈতিক উন্নয়নের জন্য নিরাপদ বাণিজ্য পরিবেশ’।

দিসবটি উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসের পৃথক বাণী দিয়েছেন। তারা বাণীতে কাস্টমস বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সেবাগ্রহীতাসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।
দিবসটি উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উদ্যোগে রবিবার সকাল সাড়ে ৭টায় রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি হবে। র‌্যালিটি সেগুনবাগিচা রাজস্ব ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কাকরাইল রাজমনি সিনেমা হলের সামনে দিয়ে দুদক-শিল্পকলা হয়ে রাজস্ব ভবনে এসে শেষ হবে। এতে কাস্টমস বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও শিল্পী, খেলোয়াড, ব্যবসায়ী নেতাসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা অংশ নেবেন। বিকাল ৫টায় বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি হলে সেমিনারের আয়োজন করেছে সংস্থাটি।এতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি,  প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান,  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী, এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম এবং এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম উপস্থিত থাকবেন।
এবারও দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে আলোচনা এবং শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ এবং টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলে পাঠানো নয়, উদ্দেশ্য মানুষের জীবন বাঁচানো: মীর শাহে আলম
জেলে পাঠানো নয়, উদ্দেশ্য মানুষের জীবন বাঁচানো: মীর শাহে আলম
বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
মান্নান মোহাম্মদের নির্দেশনায় আসছে ‘ফোক স্টুডিও’
মান্নান মোহাম্মদের নির্দেশনায় আসছে ‘ফোক স্টুডিও’
দুই গাড়ির মাঝে পড়ে জামায়াত নেতার হাত বিচ্ছিন্ন, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
দুই গাড়ির মাঝে পড়ে জামায়াত নেতার হাত বিচ্ছিন্ন, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
বিদ্যুতের নতুন দাম: প্রিপেইড মিটারে টোকেন আপডেটের নির্দেশ
বিদ্যুতের নতুন দাম: প্রিপেইড মিটারে টোকেন আপডেটের নির্দেশ
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত