বাংলাদেশের এনআইডি, ইভিএম’র প্রশংসা যুক্তরাজ্য ইসি প্রধানের

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২৮

যুক্তরাজ্যের ইসি প্রধানের সঙ্গে বাংলাদেশের সিইসি যুক্তরাজ্য নির্বাচন কমিশনের (ইসি) প্রধান স্যার জন হোমস বাংলাদেশের ডিজিটালাইজড বায়ো-মেট্রিক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহারের প্রশংসা করেছেন। লন্ডনে বাংলাদেশ হাইকমিশন সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (১৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানায়।

বুধবার (১২ ফেব্রুয়ারি) লন্ডনে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎকালে জন হোমস এই প্রশংসা করেন। এসময় যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বৈঠকে অংশ নেন।

জন হোমস আশা প্রকাশ করে বলেন, যুক্তরাজ্যও তার নির্বাচনি প্রক্রিয়া আধুনিকীকরণ ও ডিজিটালাইজেশন করবে যা বর্তমানে ম্যানুয়াল।
বৈঠকে সিইসি নূরুল হুদা ও জন হোমস নিজ নিজ দেশের সর্বোৎকৃষ্ট চর্চা, চ্যালেঞ্জ ও নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে মতবিনিময় করেন। তারা নির্বাচনি প্রার্থীদের সীমাবদ্ধতা ও আর্থিক জবাবদিহিতা, স্থানীয় কাউন্সিল নির্বাচন ব্যবস্থা, ডাক ব্যালটিংয়ের মাধ্যমে বিদেশি নাগরিকদের ভোটদান এবং কমনওয়েলথ দ্বৈত নাগরিক ভোটদান ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানের বিপক্ষে নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি
জাপানের বিপক্ষে নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি
জার্মানি-প্যারাগুয়ের নকআউট মিশন শুরু
জার্মানি-প্যারাগুয়ের নকআউট মিশন শুরু
ড্রাইভারের প্রেমে পড়ে সুখের সংসার ভেঙে হয়ে গেলেন ‘খুনি’
ড্রাইভারের প্রেমে পড়ে সুখের সংসার ভেঙে হয়ে গেলেন ‘খুনি’
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১০ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১০ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড
সর্বাধিক পঠিত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু