রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৪আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪০

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী, ছবি-পিআইডি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে  বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন  জানান, ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন বিষয় বিশেষ করে সম্প্রতি তার ইতালি, সংযুক্ত আরব আমিরাত এবং স্পেন সফর নিয়ে আবদুল হামিদের সঙ্গে আলোচনা করেন।’

প্রেস সচিব জানান, সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একে অপরের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।

প্রধানমন্ত্রী সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বঙ্গভবনে পৌঁছেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার স্ত্রী রাশিদা খানম এ সময় তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির নৈশভোজে যোগ দেন।

এ সময় অন্যান্যের মধ্যে রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদ্মাপাড়ে আর্জেন্টিনার রাষ্ট্রদূত, বললেন ‘বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে’
পদ্মাপাড়ে আর্জেন্টিনার রাষ্ট্রদূত, বললেন ‘বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে’
প্রধানমন্ত্রীর চীন সফর কূটনৈতিক সম্পর্কের ‘কৌশলগত’ পরিবর্তন
প্রধানমন্ত্রীর চীন সফর কূটনৈতিক সম্পর্কের ‘কৌশলগত’ পরিবর্তন
মা ও তিন মেয়েকে পাশাপাশি দাফন, শোকের ছায়া হোমনায়
মা ও তিন মেয়েকে পাশাপাশি দাফন, শোকের ছায়া হোমনায়
ইরান-ইসরায়েল নিয়ে ভিন্ন অবস্থানে ভ্যান্স ও রুবিও
ইরান-ইসরায়েল নিয়ে ভিন্ন অবস্থানে ভ্যান্স ও রুবিও
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’