সংসদে ভাষণ দেবেন প্রণব মুখার্জি ও বিদ্যা দেবী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২২আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪১

প্রণব মুখোপাধ্যায় ও বিদ্যা দেবী ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি মুজিববর্ষ উপলক্ষে আগামী ২২ ও ২৩ মার্চ অনুষ্ঠেয় সংসদের বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন একথা জানান।

তিনি বলেন, রাষ্ট্রপতি মুজিববর্ষ উদযাপনের কর্মসূচিতে দুই বিশ্বনেতাকে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাবেন। স্পিকার এসময় রাষ্ট্রপতিকে অনুষ্ঠানের অংশ হিসেবে ১৯ মার্চ জাতীয় সংসদ কমপ্লেক্সে শিশুদের মেলাসহ বিশেষ সংসদ অধিবেশন এবং অন্যান্য কর্মসূচির সামগ্রিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।
এছাড়াও, স্পিকার সংসদ কমপ্লেক্সের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত উদ্যোগের প্রশংসা করেন।
রাষ্ট্রপতি বলেন, দেশ-বিদেশে নতুন প্রজন্ম এই উদযাপনের মাধ্যমে জাতির পিতার জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারবে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’