উরুগুয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫৪আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১৯

উরুগুয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আব্দুল হামিদ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে উরুগুয়ের রাজধানী মন্টেভিডিও পৌঁছেছেন। আগামী ১ মার্চ দেশটির রাষ্ট্রপতির ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিতে তিনি সেখানে গেছেন।
বঙ্গভবনের এক মুখপাত্র জানান, রাষ্ট্রপতিকে বহনকারী একটি বিমান শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটে (স্থানীয় সময়) মন্টেভিডিও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত জুলফিকার রহমান বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। রাষ্ট্রপতি হামিদ ১১ দিনের সফরে বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে লন্ডন এবং উরুগুয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তিনি লন্ডন ও ব্রাজিল হয়ে মন্টেভিডিও পৌঁছান।
উরুগুয়ে থেকে ফিরে আগামী ৫-৬ মার্চ লন্ডনে রাষ্ট্রপতি হামিদের কিছু ব্যক্তিগত কর্মসূচিতে যোগদান করার কথা রয়েছে। রাষ্ট্রপতি আগামী ৭ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি