রোপণ করা হবে এক কোটি গাছের চারা

সঞ্চিতা সীতু
০২ মার্চ ২০২০, ০৬:০১আপডেট : ০২ মার্চ ২০২০, ১২:৫১

মুজিববর্ষ

মুজিববর্ষে সারাদেশে এক কোটি গাছের চারা রোপণ করার উদ্যোগ নিয়েছে বন অধিদফতর। ৪৯২টি উপজেলার প্রতিটিতে ২০ হাজার ৩৩৫টি করে চারা রোপণ করা হবে। মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে আগামী ৫ জুন একযোগে এসব গাছের চারা বিতরণ করা হবে।

বন অধিদফতরের একজন কর্মকর্তা জানান, প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে প্রত্যেকটি উপজেলায় গাছের চারা রোপণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে চারা উৎপাদনের জন্য বন বিভাগের সারাদেশের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এক কোটি চারার মধ্যে কিছু চারা নষ্ট হতে পারে, সেজন্য অতিরিক্ত আরও ২০ লাখ গাছের চারা উৎপাদন করা হবে। সারাদেশের বন বিভাগ চারা উৎপাদনের কাজও শুরু করেছে।

বন অধিদফতর সূত্র জানায়, ইউক্যালিপটাস, আকাশমণি আর রেইনট্রি বাদ দেওয়া হয়েছে। দেশীয় প্রজাতির বিশেষ করে বনজ, ফলদ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছকে প্রাধান্য দেওয়া হচ্ছে। গাছের মধ্যে প্রায় ৫০ শতাংশই হবে ফলদ প্রজাতির। ফলদ গাছের মধ্যে আম, জাম, কাঁঠাল, তেঁতুল, লিচু, পেয়ারা, জামরুল, করমচাসহ বড় গাছের চারাই বেশি প্রাধান্য পাবে। অন্যদিকে শোভা বর্ধনকারী গাছের মধ্যে ফুলের গাছ থাকবে, তাতে রাখা হতে পারে গোলাপ, জবা, ঝুমকো লতা, অপরাজিতা, মাধবীলতা, বেলি, রঙ্গন ও কাঠগোলাপ। এর পাশাপাশি রাখা হয়েছে পাতাবাহার জাতীয় গাছও। এর মধ্যে থাকতে পারে বাগান বিলাসসহ বেশকিছু গাছ। ঔষধি গাছের মধ্যে শতমূলী, নিশিন্দা, নাগমণি, ফণীমনসা, চন্দন, অর্জুন, ঘৃতকুমারী, রক্তচন্দন, নাগেশ্বরসহ বিভিন্ন দেশীয় প্রজাতির গাছ থাকছে।

এ বিষয়ে জানতে চাইলে বন অধিদফতরের সহকারী বন সংরক্ষক অজিত কুমার রুদ্র বাংলা ট্রিবিউনকে জানান, ফলের চারা হবে ৫০ থেকে ৬০ ভাগের মতো। এসব চারা বসতবাড়ির আশেপাশে রোপণ করা হবে। বাকিগুলো হবে বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ। কোনও বিদেশি গাছ রোপণ করা হবে না।

কীভাবে ও কোথায় এই চারা রোপণ করা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা শুধু বিতরণ করবো চারাগুলো। চারাগুলো কাদের মধ্যে বিতরণ করা হবে, কোথায় রোপণ করা হবে, এসব নির্ধারণ করবেন উপজেলা পরিবেশ ও বনোন্নয়ন কমিটি। এই কমিটির সভাপতি হচ্ছেন স্থানীয় ইউএনও, উপদেষ্টা স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।’

জানা যায়, প্রতিবারই ৪ জুন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান হয়। এবারের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন কেন্দ্রের চত্বরে একটি গাছ রোপণ করার মধ্য দিয়ে এই এক কোটি চারা বিতরণের উদ্বোধন করবেন। এরপরই সব উপজেলায় চারা বিতরণ এবং রোপণের কাজ শুরু করা হবে।

/এসএনএস/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
মুজিববর্ষ উদযাপনে ব্যয় ৯৮২ কোটি ৯১ লাখ টাকা: সংসদে অর্থমন্ত্রী
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
সর্বশেষ খবর
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’