উরুগুয়ের নবনির্বাচিত প্রেসিডেন্টের কমান্ড হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিলেন রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ মার্চ ২০২০, ০৮:২০আপডেট : ০৩ মার্চ ২০২০, ০৮:২২

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ উরুগুয়ের রাজধানী মন্টিভিডিও’র পার্লামেন্ট ভবনে সোমবার (স্থানীয় সময় দুপুরে) অনুষ্ঠিত প্রেসিডেন্টের কমান্ড হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

বঙ্গভবনের মুখপাত্র সোমবার (২ মার্চ) জানান, রাষ্ট্রপতি মন্টিভিডিওতে অনুষ্ঠিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেন। ২০২০-২০২৫ মেয়াদের জন্য ন্যাশনাল পার্টির (এনপি) নবনির্বাচিত প্রেসিডেন্ট লুইস আলবার্তো লাকাল পু সোমবার দুপুরে শপথ গ্রহণ করেন।

পেশায় রাজনীতিক ও সাবেক প্রেসিডেন্টের পুত্র লুইস আলবার্তো লাকাল পু বামপন্থী ব্রড ফ্রন্টের (এফএ) ১৫ বছরের শাসনের অবসান ঘাটিয়ে উরুগুয়ের প্রশাসনের প্রধান হিসেবে শপথ নিলেন।

বাংলাদেশসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং প্রতিনিধিরা শপথ অনুষ্ঠানে যোগদান করেন।

রাষ্ট্রপতি হামিদ ১১ দিনের সফরে গত বুধবার সকালে লন্ডন এবং উরুগুয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

উরুগুয়ে থেকে ফিরে ৫-৬ মার্চ লন্ডনে রাষ্ট্রপতি হামিদের কিছু ব্যক্তিগত কর্মসূচিতে যোগ দেওয়ার  কথা রয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন। রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা সফরে রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন।

আগামী ৭ মার্চ রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে। বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে ৭০ ফুট গভীর খাদে বাস, নিহত ৪০
পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে ৭০ ফুট গভীর খাদে বাস, নিহত ৪০
এতদিন কোথায় ছিল খামেনির লাশ
এতদিন কোথায় ছিল খামেনির লাশ
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি, সবজিতে কিছুটা রক্ষা
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি, সবজিতে কিছুটা রক্ষা
জুলাই-সংশ্লিষ্ট মামলায় বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
জুলাই-সংশ্লিষ্ট মামলায় বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ