মুজিববর্ষের ক্ষণগণনা ডিসপ্লেতে চলবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান

এস এম আব্বাস
০৬ মার্চ ২০২০, ০৭:৪৬আপডেট : ০৬ মার্চ ২০২০, ১৪:১১

মুজিববর্ষের ক্ষণগণনা ডিসপ্লেতে চলবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান মুজিববর্ষের ঘড়ি থেমে যাবে ক্ষণগণনা শেষ হওয়ার পর, ১৬ মার্চ রাত ১২টায়। এরপর থেকেই মুজিববর্ষকে ঘিরে ডিসপ্লেতে দেখা যাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর লোগো, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধুর কর্মময় জীবনের বিভিন্ন ভিডিও এবং স্থিরচিত্র। ক্ষণগণনা শেষে মুজিববর্ষ শুরুর দিন আগামী ১৭ মার্চ বিকালে মূল অনুষ্ঠান দেখা যাবে স্থাপন করা ডিসপ্লেগুলোতে। সারাদেশে মুজিববর্ষের অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা হবে কেন্দ্রীয়ভাবে।

মুজিববর্ষ শেষে অর্থাৎ ২০২১ সালের ১৭ মার্চের পর থেকে ডিসপ্লেগুলোতে দেখা যাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান। এটা চলবে ২০২২ সালের ২৬ মার্চ পর্যন্ত। সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানমালা চলবে বছরব্যাপী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ২০২১ সালের ১৭ মার্চের পর থেকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মূল অনুষ্ঠান শুরুর আগের দিন পর্যন্ত যৌথভাবে চলবে মুজিববর্ষ ও সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানমালা। তারপর ২০২১ সালের ২৬ মার্চের পর পরবর্তী এক বছর পর্যন্ত চলবে সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান। মুজিববর্ষ ও সুবর্ণজয়ন্তীর পর ক্ষণগণনা ঘড়ির জন্য বসানো ডিসপ্লেগুলোতে স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ অন্যান্য জাতীয় দিবসগুলোর ক্ষণগণনা ব্যবস্থা রাখার চিন্তাভাবনা করা হচ্ছে। পাশাপাশি এসব ডিসপ্লেতে প্রতি বছরই দেশের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার কাজটি অব্যাহত রাখার পরিকল্পনা করছে সরকার।

মুজিববর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী জানান, জাতীয় সংসদ ভবনের সামনে, হাতিরঝিল, উত্তরা, বাংলাদেশ সচিবালয়, ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় ১৮টি ক্ষণগণনার যন্ত্র বসানো হয়েছে। সিটি করপোরেশন বাদ দিয়ে ৫৩টি জেলায় ক্ষণগণনার যন্ত্র বাসানো হয়েছে। টুঙ্গিপাড়া ও মুজিবনগরে বিশেষভাবে ক্ষণগণনার দুটি যন্ত্র বসানো হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্ষণগণনার ব্যবস্থা করেছে।

মুজিববর্ষ শুরুর দিন

আগামী ১৭ মার্চ সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারতের মধ্য দিয়ে দিন শুরু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন বিকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কামাল আবদুল নাসের চৌধুরী জানান, মুজিববর্ষের প্রথম দিন ১৭ মার্চ প্রথম পর্বে আলোচনা, শেষ পর্বে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। জন্মশতবার্ষিকীর আয়োজনে চলচ্চিত্র দেখানো হবে ১২টি। এছাড়া থাকবে প্রামাণ্যচিত্র। দেশে-বিদেশে বিভিন্ন আয়োজনের পাশাপাশি আন্তর্জাতিক প্রকাশনা করা হবে। এছাড়া বাংলাদেশের বাইরে বিশ্বের ৭৭টি মিশনেও চলছে মুজিববর্ষ উদযাপনের প্রস্তুতি।

৭ মার্চ বিশেষ আয়োজন

মুজিববর্ষের ক্ষণগণনা শেষ হওয়ার আগে আগামী শনিবার (৭ মার্চ) বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ঘিরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন থাকবে। মুজিববর্ষের মূল অনুষ্ঠান আরও কিছু দিন পর শুরু হলেও ৭ মার্চের ঐতিহাসিক দিনটিতে মুজিববর্ষকে ঘিরেই থাকবে বিশেষ আয়োজন।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
৩২ মিনিটে দেম্বেলের হ্যাটট্রিক, ৭২ বছরে বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম 
৩২ মিনিটে দেম্বেলের হ্যাটট্রিক, ৭২ বছরে বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম 
‘ম্যাংগো লাভারের’ কার্যালয়ে হামলা চালিয়ে ১৫ লাখ টাকা লুট করলো কারা?
‘ম্যাংগো লাভারের’ কার্যালয়ে হামলা চালিয়ে ১৫ লাখ টাকা লুট করলো কারা?
রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনের ১২ তলায় আগুন
রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনের ১২ তলায় আগুন
লর্ডসে নামার আগে লন্ডনে টাইগ্রেসদের সংবর্ধনা, জয়ের আশা নিগারদের
লর্ডসে নামার আগে লন্ডনে টাইগ্রেসদের সংবর্ধনা, জয়ের আশা নিগারদের
সর্বাধিক পঠিত
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি