ব্রুনাইয়ের সুলতান ঢাকা সফর করবেন ১২-১৩ এপ্রিল

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ মার্চ ২০২০, ০৮:১২আপডেট : ০৯ মার্চ ২০২০, ০৮:১৫

সুলতান হাজি হাসানাল বলকিইয়া

ব্রুনাই দারুসালামের সুলতান হাজি হাসানাল বলকিইয়া আগামী ১২-১৩ এপ্রিল বাংলাদেশ সফর করবেন। ব্রুনাইয়ের হাইকমিশনার হাজি হারিস বিন ওসমান রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এসে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে এই সফর সম্পর্কে অবহিত করেন।

বাংলাদেশে এটি ব্রুনাইয়ের কোনও সুলতানের প্রথমবারের সফর হবে। তিনি রাজতান্ত্রিক রাষ্ট্রপ্রধান এবং ব্রুনাইয়ের প্রধানমন্ত্রী হিসেবে তিনি সরকার প্রধানও।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বৈঠক শেষে জানান, বৈঠককালে রাষ্ট্রপতি ব্রুনাইয়ের সুলতানের সফরের নিশ্চয়তার বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। রাষ্ট্রপতি হামিদ রাষ্ট্রদূতকে বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং এই দেশের জনগণ এখানে ব্রুনাই দারুসালামের সুলতানকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।’

রাষ্ট্রপ্রধান আশা করেন, ঢাকায় সুলতানের সফর বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্কের ক্ষেত্রকে দ্বিপাক্ষিক পর্যায় থেকে বহুপাক্ষিক মাত্রায় নিয়ে যেতে সহায়তা করবে।

রাষ্ট্রপতি এবং হাইকমিশনার উভয়ই বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে সহযোগিতার স্তর আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন।

প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশ ও ব্রুনাইয়ের বিদ্যমান সম্পর্ক খুবই চমৎকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত বছরের ব্রুনাই সফরের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘এটি দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে।’

হাইকমিশনার রাষ্ট্রপতিকে সুলতানের আসন্ন সফরের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন।

বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরিবার নিয়া কেমন করি বাঁচমো সেটাই বড় দুশ্চিন্তা
পরিবার নিয়া কেমন করি বাঁচমো সেটাই বড় দুশ্চিন্তা
পানামার বিপক্ষে গ্রুপ সেরার মিশন ইংল্যান্ডের, ঘানা-ক্রোয়েশিয়ার নকআউট লড়াই   
পানামার বিপক্ষে গ্রুপ সেরার মিশন ইংল্যান্ডের, ঘানা-ক্রোয়েশিয়ার নকআউট লড়াই   
ইসলামি ব্যাংকিংয়ের উন্নয়ন ও জাকাত টেলিভিশন চান পার্থ
ইসলামি ব্যাংকিংয়ের উন্নয়ন ও জাকাত টেলিভিশন চান পার্থ
‘এশিয়ার ব্রাজিল’ দলে সুস্থ হয়ে উঠছেন ‘জাপানের মেসি’ 
‘এশিয়ার ব্রাজিল’ দলে সুস্থ হয়ে উঠছেন ‘জাপানের মেসি’ 
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি