মোদির ঢাকা সফর পেছালো

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ মার্চ ২০২০, ০৮:৫৫আপডেট : ১০ মার্চ ২০২০, ০৯:০৮

নরেন্দ্র মোদি ঢাকা সফর পেছালো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিয়ে আগামী ১৭ মার্চ তার ঢাকা আসার কথা ছিল। সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে একথা জানানো হয়।

এতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী মোদির বাংলাদেশ সফর পেছানো হচ্ছে।’
দেশে ৩ জন করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান সীমিত করার ঘোষণা দেওয়ার একদিন পর দিল্লি এ সিদ্ধান্তের কথা জানালো।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকারের কাছ থেকে মুজিববর্ষ উদযাপনে জনসমাবেশমূলক অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আনুষ্ঠানিক বার্তা পাওয়ার কারণে মোদির সফর পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার আমাদের এই অনুষ্ঠানের নতুন সময়সূচি পরে জানানো হবে বলে অবহিত করেছে।
এতে বলা হয়, বাংলাদেশের করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তকরণ এবং বৃহত্তর বিশ্ব জনস্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে মুজিববর্ষ উদযাপনের বিশাল উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা পুনর্বিন্যাস করা হয়েছে। ভারত এই রোগের বিস্তার মোকাবিলায় অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে ‘কাজ করতে প্রস্তুত’। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই
এবার কোক স্টুডিওর নিরীক্ষার বলি রবীন্দ্রনাথের ‘সোনার তরী’, সমালোচনা-নিন্দার ঝড়
এবার কোক স্টুডিওর নিরীক্ষার বলি রবীন্দ্রনাথের ‘সোনার তরী’, সমালোচনা-নিন্দার ঝড়
হামাসের বিরুদ্ধে নতুন ইসায়েলি অভিযানের বিরোধিতা যুক্তরাষ্ট্রের
হামাসের বিরুদ্ধে নতুন ইসায়েলি অভিযানের বিরোধিতা যুক্তরাষ্ট্রের
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হলে অর্থনীতিতে কী ঘটতে পারে?
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হলে অর্থনীতিতে কী ঘটতে পারে?
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের