শরণার্থীদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন ইউএনএইচসিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২০, ০৮:৪১আপডেট : ০১ এপ্রিল ২০২০, ১২:৫৬

  রোহিঙ্গা ক্যাম্প করোনাভাইরাসের কারণে বাংলাদেশসহ বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া শরণার্থীরা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। রোহিঙ্গাসহ সব শরণার্থীদের করোনা প্রতিরোধের জন্য জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর নিয়েছে বড় ধরনের উদ্যোগ। এজন্য ২৬ মার্চ প্রায় ২৬ কোটি ডলারের তহবিল সংগ্রহের আহ্বান জানিয়েছে সংস্থাটি। এছাড়া শরণার্থী শিবিরগুলোর জন্য নতুন পদক্ষেপ নিচ্ছে তারা।

মঙ্গলবার (৩১ মার্চ) সংস্থাটি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত শরণার্থী শিবিরে করোনা সংক্রমণ অত্যন্ত কম। কিন্তু তারা যেসব এলাকায় বাস করে সেখানে স্বাস্থ্য, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত দুর্বল। রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত স্টাফদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য দুই হাজারের বেশি রোহিঙ্গা স্বেচ্ছাসেবক ধর্মীয় ও রোহিঙ্গা নেতাদের সঙ্গে কাজ করছেন। এই পদক্ষেপকে জোরদার করতে রোহিঙ্গা, বার্মিজ ও বাংলা ভাষায় পোস্টার ও লিফলেট বিলি করা হচ্ছে। বাড়তি ব্যবস্থা হিসেবে সবার জন্য সাবান-পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া আশে পাশের এলাকায় কোয়ারেন্টিন ও চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে।

শরণাথী সংস্থা গ্রিস, জর্ডান, কঙ্গো, সুদান, ইথিওপিয়াসহ অন্যান্য দেশে বসবাসরত শরণার্থীদেরও জন্য ব্যবস্থা নিচ্ছে।

ইউএনএইচসিআর’র প্রধান ফিলিপো গ্র্যান্ডি বলেন, ‘শরণার্থীদের যথাযথভাবে তথ্য সরবরাহ করা এবং আমাদের রেসপন্স পরিকল্পনায় তাদের শামিল করা কোভিড-১৯ মোকাবিলায় অগ্রাধিকার পাচ্ছে। এছাড়া যেসব দেশের সরকারের সঙ্গে আমরা কাজ করছি তাদের প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণে সহায়তা করা।’

তিনি বলেন,  ‘কোভিড-১৯ আমাদের কার্যক্রম পরিচালনায় বড় ধরনের প্রভাব ফেলেছে এবং আমাদের কার্যক্রম নতুন করে সাজাতে হচ্ছে।’

/এসএসজেড/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান