তুরস্কে আটকে পড়া বাংলাদেশিরা সুস্থ আছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২০, ০৮:৪৫আপডেট : ২০ এপ্রিল ২০২০, ০৮:৪৯

তুরস্ক করোনাভাইরাস আক্রান্ত দেশগুলোর মধ্যে তুরস্কের অবস্থা খারাপ। সেখানে করোনা রোগীর সংখ্যা প্রায় ৮০ হাজার। ওইদেশে আটকে পড়া ৯ বাংলাদেশি সুস্থ আছেন। কোয়ারেন্টিন শেষে বর্তমানে তারা ইস্তান্বুলে একটি ভাড়া করা অ্যাপার্টমেন্টে অবস্থান করছেন। 

এ বিষয়ে রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী বলেন,  ‘আটকে পড়া সবাই সুস্থ আছেন এবং তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা আমরা করেছি।’

এছাড়া সাত বাংলাদেশে সেনাবাহিনীর সাত কর্মকর্তা যারা সরকারি কাজে তুরস্ক গিয়েছিলেন ফ্লাইট বন্ধ থাকায় তারাও সেখানে আটকা পড়েছেন। তারা সুস্থ অবস্থায় হোটেলে অবস্থান করছেন বলে জানান রাষ্ট্রদূত।

অন্য কোনও বাংলাদেশি আক্রান্ত হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোনও আক্রান্তের খবর আমরা পাই নাই। এখানে পাঁচশ’র মতো ছাত্র-ছাত্রী আছে। সবার সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। এছাড়া সাত থেকে আট হাজার বাংলাদেশি বিভিন্ন জায়গায় অবৈধভাবে অবস্থান করছে।’

কয়েকজন বাংলাদেশি যোগাযোগ করে তাদের উদ্বেগের কথা জানিয়েছে বলে জানান রাষ্ট্রদূত। তিনি বলেন, ‘খাদ্য সমস্যায় আছে এ ধরনের বিষয় আমাদেরকে কেউ জানায়নি। এধরনের কোনও সমস্যা থাকলে আমরা আমাদের সাধ্য অনুযায়ী সেবা দেওয়ার চেষ্টা করবো।’ 

এদিকে ইস্তান্বুলে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মাদ মুনিরুল ইসলাম বলেন,  ‘এখানে অল্প সংখ্যক বাংলাদেশি থাকেন। যারা বিভিন্ন পেশায় কর্মরত আছেন এবং তারা সবাই ভালো আছেন।’

এখানে ডাক্তারদের একটি পুল করা হয়েছে এবং তাদের নম্বর বাংলাদেশিদের জানিয়ে দেওয়া হয়েছে। যাতে করে স্বাস্থ্যগত কোনও সমস্যা হলে তারা যোগাযোগ করতে পারে বলে জানান কনসাল জেনারেল।

/এসএসজেড/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরেই বিয়েবাড়ির মতো মালাই জর্দা, নেই চাল সেদ্ধ ও সিরার ঝামেলা
ঘরেই বিয়েবাড়ির মতো মালাই জর্দা, নেই চাল সেদ্ধ ও সিরার ঝামেলা
নরওয়ের মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল দলে দুঃসংবাদ 
নরওয়ের মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল দলে দুঃসংবাদ 
শিশুদের খেলনায় ‘বিষ’, কীভাবে চলবে নজরদারি?
শিশুদের খেলনায় ‘বিষ’, কীভাবে চলবে নজরদারি?
সমুদ্রবন্দরে সতর্ক সংকেত, বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস
সমুদ্রবন্দরে সতর্ক সংকেত, বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ