করোনায় অভিবাসীদের জন্য বৈশ্বিক কৌশল দরকার: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২০, ০৫:৩০আপডেট : ০৫ মে ২০২০, ০৫:৩৩

করোনায় অভিবাসীদের জন্য বৈশ্বিক কৌশল দরকার: পররাষ্ট্রমন্ত্রী উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সহায়তার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলো যাতে কোভিড-১৯ এর অর্থনৈতিক প্রভাব কাটিয়ে উঠতে পারে সেই জন্য একটি পরিষ্কার কৌশলের ওপর জোর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সোমবার (৪ মে) নন অ্যালায়েন্স মুভমেন্টের (ন্যাম) চেয়ারম্যান আজারবাইজান এক অনলাইন বৈঠকের আয়োজন করে, সেখানে পররাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন।

এ কে আব্দুল মোমেন বলেন, ‘অভিবাসী শ্রমিকরা স্ব স্ব দেশের অর্থনীতির জন্য সরাসরি অবদান রাখে এবং কোভিড-১৯ চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের জন্য একটি বৈশ্বিক কৌশল দরকার। অভিবাসীদের চাকরি সংরক্ষণসহ জরুরি ওষুধ, পণ্য, সেবা ও খাদ্য সরবরাহ অব্যাহত থাকতে হবে।’

তিনি বলেন, ‘২০৩০ এজেন্ডাতে বলা আছে উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি দীর্ঘমেয়াদী টেকসই হওয়ার জন্য সম্পদ প্রয়োজন এবং এই মহামারির কারণে মনোযোগ ও ওই সম্পদ যেন অন্যদিকে চলে না যায়।’

বাংলাদেশের ওপর করোনার প্রভাবের বিষয় উল্লেখ করে তিনি জানান, প্রধানমন্ত্রী ৩১ দফা নির্দেশনা দিয়েছেন এবং প্রায় এক হাজার ১৬০ কোটি ডলার প্রণোদনা প্যাকেজ ঘোষণা দিয়েছেন। তৈরি পোশাক শিল্প ও রেমিট্যান্সের ওপর সরাসরি করোনা প্রভাব ফেলেছে।

/এসএসজেড/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পেনাল্টি নেওয়ার আগে কি ‘বিসমিল্লাহ’ বলেছিলেন রোনালদো?
পেনাল্টি নেওয়ার আগে কি ‘বিসমিল্লাহ’ বলেছিলেন রোনালদো?
মেসির আর্জেন্টিনার সামনে এবার কে এই কেপ ভার্দে? 
মেসির আর্জেন্টিনার সামনে এবার কে এই কেপ ভার্দে? 
হিন্দুরাও শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন: রিজভী
হিন্দুরাও শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন: রিজভী
জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রির অভিযোগে ২ জন গ্রেফতার
জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রির অভিযোগে ২ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা