সবার সামান্য ইচ্ছায় টিকা দেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থের জোগান সম্ভব: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২০, ০৬:১৫আপডেট : ০৫ জুন ২০২০, ১৬:৩৯

সবার সামান্য ইচ্ছায় টিকা দেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থের জোগান সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের বেঁচে থাকার জন্য টিকা দরকার এবং এজন্য প্রয়োজনীয় অর্থের জোগান সবার সামান্য ইচ্ছার মাধ্যমে হতে পারে। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় গ্লোবাল গাভি শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী এক ভিডিও বার্তায় একথা বলেন।
শেখ হাসিনা বলেন, গাভির বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন সেটি জোগাড়ের জন্য আমাদের সামান্য ইচ্ছাই যথেষ্ট। এর ফলে ৩০ কোটি অতিরিক্ত শিশুকে টিকা দেওয়া এবং ৮০ লাখ প্রাণ বাঁচানো সম্ভব।
কোভিড-১৯ মহামারি প্রমাণ করেছে বৈশ্বিক দুর্যোগের কাছে আমরা কতোটা অসহায় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এটি আমাদের একটি পুরনো প্রবাদ মনে করিয়ে দেয়—রোগ সারানোর থেকে প্রতিরোধ করা উত্তম।
প্রধানমন্ত্রী বলেন, ছোঁয়াচে রোগ প্রতিরোধের জন্য টিকা একটি অন্যতম উত্তম মাধ্যম এবং আমাদের সামগ্রিক স্বাস্থ্য পরিধি বৃদ্ধির জন্য গাভি আমাদের সবসময়ের অংশীদার।
গাভির সাহায্য ছাড়া বাংলাদেশের সামগ্রিক স্বাস্থ্য পরিধি বৃদ্ধি করা সম্ভব ছিল না জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে ১১ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে এবং তাদের কারণে আমাদের অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত ক্ষতি হচ্ছে। তিনি বলেন, রোহিঙ্গাদের কলেরা, রুবেলা ও হাম টিকা দেওয়ার জন্য গাভি আমাদের সহায়তা করছে।

/এসএসজেড/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: র‍্যাব
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: র‍্যাব
স্পেনের দুর্বলতা জানে সৌদি আরব! 
স্পেনের দুর্বলতা জানে সৌদি আরব! 
কক্সবাজার বিমানবন্দরে ৯৮২৫ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার
কক্সবাজার বিমানবন্দরে ৯৮২৫ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার
ঢাকা থেকে বাস টার্মিনাল স্থানান্তর ভোগান্তি ও নিরাপত্তাঝুঁকি বাড়াবে: আইপিডি
ঢাকা থেকে বাস টার্মিনাল স্থানান্তর ভোগান্তি ও নিরাপত্তাঝুঁকি বাড়াবে: আইপিডি
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেবো: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেবো: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস