‘লকডাউনেই হবে সংক্রমণের গতিরোধ’

শফিকুল ইসলাম
২৪ জুন ২০২০, ১০:০০আপডেট : ২৬ জুন ২০২০, ০০:৫১

পূর্ব রাজাবাজারে লকডাউন (ছবি: হাসনাত নাঈম) করোনাভাইরাসের সংক্রমণের হার যাতে না বাড়ে এবং আক্রান্ত রোগী যাতে নিয়ম মেনে সুস্থ হয়ে ওঠেন, সেজন্যই রেড জোন ঘোষণা করে লকডাউনের পথ বেছে নিয়েছে সরকার। একই সঙ্গে লকডাউনের আওতাভুক্ত এলাকায় বসবাসকারী জনসাধারণ যাতে কোনও হয়রানির স্বীকার না হন, সেজন্যই সরকার রেড জোন ঘোষিত এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। লকডাউন হওয়া বিভিন্ন জেলার সিভিল সার্জন ও জেলা প্রশাসকরা আশা করছেন রেড জোনের মাধ্যমে কার্যকর করা এই লকডাউনে করোনার সংক্রমণ কমবে।
স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী দেশের যেসব এলাকায় একটি নির্দিষ্ট তারিখ থেকে গত ১৪ দিনে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা প্রতি লাখে ১০ জন বা এর অধিক পাওয়া যাবে, সেসব এলাকাকে রেড জোনের আওতায় ফেলে সেখানে সংক্রমণ যাতে আর না বাড়ে সেজন্য স্বাস্থ্য অধিদফতরের অনুমোদন নিয়ে লকডাউনের সুপারিশ করবেন সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন। সিভিল সার্জনের পরামর্শক্রমে লকডাউন বাস্তবায়ন করবেন স্থানীয় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। জনপ্রতিনিধিদেরও একাজে সম্পৃক্ত থাকার কথা বলেছে সরকার। সেই নির্দেশনা অনুযায়ী দেশের ১৫টি জেলার বিভিন্ন এলাকায় লকডাউন চলছে। এই জেলাগুলো হচ্ছে- চট্টগ্রাম, বগুড়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, যশোর, মাদারীপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও কুষ্টিয়া।

এসব জেলার কিছু কিছু এলাকায় কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা প্রতি লাখে ১০ জন ছাড়িয়ে গেছে বিধায় রেড জোন ঘোষণা করে সেখানে ২১ দিনের জন্য লকডাউনের সুপারিশ করেছে জেলার সিভিল সার্জন। জেলার সিভিল সার্জনের সুপারিশের ভিত্তিতে লকডাউন কার্যকর করেছে স্থানীয় প্রশাসন।

জানতে চাইলে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী জানিয়েছেন, জেলার একটি মাত্র এলাকায় লকডাউন চলছে। ১৭ জুন রেড জোন হিসেবে ঘোষণা করে ২১ দিনের জন্য লকডাউন শুরু হয়েছে। সেখানে ৮ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি জানান, ১১০ জন রোগী নিয়ে এলাকাটি লকডাউন করা হয়েছে। গত ছয় দিনে নতুন করে আরও ছয় জন নতুন রোগী শনাক্ত হয়েছে। তিনি জানান, লকডাউনের পর সংক্রমণের এ হার নিম্নগতি বলে মনে হচ্ছে। যদিও চূড়ান্ত মূল্যায়ন করতে ২১ দিন অপেক্ষা করতে হবে। আশা করছি সংক্রমণের হার কমবে।

এদিকে বগুড়ার সিভিল সার্জন ডা. মো. গওসুল আজিম জানিয়েছেন, এ জেলার ৯টি এলাকায় লকডাউন চলছে। শুরুতে এই ৯ এলাকায় ২০০ জনের বেশি রোগী নিয়ে লকডাউন শুরু হয়েছে। আশা করছি ২১ দিনের মধ্যে আক্রান্ত রোগীরা সুস্থ হবেন। এতে সংক্রমণের হার ধীরে ধীরে কমে আসবে। একদিন অবশ্যই আমরা কোভিড শূন্য হবো।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহম্মদ একরাম উল্লাহ জানিয়েছেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সবাইকে নিয়ে লকডাউন শতভাগ কার্যকর করা হয়েছে। আশা করছি এভাবে পুরো ২১ দিন চলতে পারলে অবশ্যই সুফল পাবো। তবে চূড়ান্ত মূল্যায়নের জন্য ২১ দিন সময় দিতে হবে। লকডাউনের মধ্যখানে আত্মতৃপ্তি পাওয়ার সুযোগ নেই। তবে আমরা চাই না, নতুন করে কেউ সংক্রমিত হোক। 

এ প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন জানিয়েছেন, জেলার একটি মাত্র এলাকায় লকডাউন চলছে। সেখানে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে। এতে সেখানে যারা সরকারি বেসরকারি অফিসের স্টাফ রয়েছেন তারা অফিস নিয়ে কোনও ধরনের হয়রানির স্বীকার হচ্ছেন না। একই সঙ্গে ওই এলাকায় যে সকল সরকারি বেসরকারি অফিস রয়েছে, সেসব অফিসের স্টাফ যারা ওই এলাকার বাইরে রয়েছেন তারাও অফিস নিয়ে কোনও ধরনের নাজেহাল হচ্ছেন না। মূলত এ ধরনের হয়রানি বা নাজেহাল ঠেকাতেই রেড জোন ঘোষিত এলাকায় লকডাউন চলাকালীন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

তিনি জানান, শুধু তাই নয় লকডাউন করা এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের দৈনন্দিন অত্যাবশ্যকীয় চাহিদা পূরণের জন্য সব ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। দিন আনে দিন খায় এমন খেটে খাওয়া মানুষের খাদ্য সরবরাহ করা হচ্ছে।

মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানিয়েছেন, লকডাউন চলাকালীন সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী মানুষ যাতে কোনও ধরনের সমস্যা, হয়রানি বা নাজেহাল না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। আর সাধারণ ছুটি ঘোষণা করায় সে সম্ভাবনা একেবারেই নেই বলে জানান তিনি।

আরও পড়ুন:
সাধারণ ছুটির আওতায় রেড ও ইয়েলো জোন
রেড-ইয়েলো-গ্রিন জোনে যেভাবে কাজ চলবে

/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুকুরে অজু করার সময় বজ্রাঘাত, ৬ জনের মৃত্যু
পুকুরে অজু করার সময় বজ্রাঘাত, ৬ জনের মৃত্যু
আর্জেন্টিনার কোনও দুর্বল দিক খুঁজে পাচ্ছে না অস্ট্রিয়া
আর্জেন্টিনার কোনও দুর্বল দিক খুঁজে পাচ্ছে না অস্ট্রিয়া
কেপ ভার্দের আরেক রূপকথা, ছিটকে পড়ার শঙ্কায় উরুগুয়ে
কেপ ভার্দের আরেক রূপকথা, ছিটকে পড়ার শঙ্কায় উরুগুয়ে
টিভিতে আজকের খেলা (২২ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি