দুই মাসে খাবার খরচ ২০ কোটি টাকা, এই খবর ভিত্তিহীন: ঢামেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২০, ১৩:৫৬আপডেট : ০১ জুলাই ২০২০, ১৪:৩৩

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সংবাদ সম্মেলন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত চিকিৎসকদের জনপ্রতি তিনবেলা খাবার খরচ ছিল ৫০০ টাকা। খাবার খরচ হিসেবে ২০ কোটি টাকার যে খবর বলা হচ্ছে সেসব তথ্য মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। আজ বুধবার (১ জুলাই) ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরউদ্দিন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি জানান, চিকিৎসকসহ সব স্বাস্থ্যকর্মী, কর্মকর্তা ও আনসারের দুই মাসে হোটেলে থাকা-খাওয়ার খরচ ২৬ কোটি টাকা হওয়ার কথা। 

গত দুই মাসে এই হাসপাতালের কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসকসহ অন্য স্বাস্থ্যকর্মীদের থাকা খাওয়ার হিসাব দেন তিনি।

ঢামেক পরিচালক বলেন, ‘২২৭৬ জন স্বাস্থ্যকর্মীর এক মাস হোটেলে থাকা-খাওয়া বাবদ খরচ হয়েছে ভ্যাট ছাড়া ১১ কোটি ৮৬ লাখ ৩১ হাজার ২৫০ টাকা। আর ১৫ শতাংশ ভ্যাটসহ খরচ পড়েছিল ১৩ কোটি ৬৪ লাখ ২৫ হাজার ৯৩৭ টাকা।’

তিনি জানান, ‘চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারী ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের দুই মাস হোটেলে থাকা খাওয়া ও পরিবহনের খরচ ২৬ কোটি টাকা হওয়ার কথা। এর বাইরে ২২৭৬ জনের যাতায়াতে এক মাসে খরচ হয় ৪৬ লাখ ৯৮ হাজার ৮৭০ টাকা। এর আগে একমাসের খরচ হিসাব করে দুই মাসের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ২০ কোটি টাকা বরাদ্দ চেয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল। এরপরই এই বরাদ্দ দেওয়া হয়।’

সংবাদ সম্মেলনে মেডিসিন বিশেষজ্ঞ বিল্লাল আলম বলেন, ‘এক মাসে ২০ কোটি টাকার খাবার খেয়েছেন সংবাদ মাধ্যমে এই প্রচারে হতোদ্যম হয়ে পড়েছেন চিকিৎসকরা। এটা তাদের আহত করেছে।’

স্বাস্থ্যখাতে দুর্নীতি হয় এবং তার সঙ্গে চিকিৎসকরা যুক্ত নন জানিয়ে তিনি বলেন, ‘এসব দুর্নীতির তদন্ত হোক, প্রতিকার হোক।’

ঢাকা মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক আহমেদুল কবির বলেন, তারা কোভিড রোগীদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে চিকিৎসক, নার্সসহ সব শ্রেণির কর্মকর্তা কর্মচারীর জন্য নির্ধারিত হাসপাতালের ঠিকানা ও ফোন নম্বর দিয়ে তাদের বিষয়ে খোঁজ নিতে বলেন।

উল্লেখ্য, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে কোভিড-১৯ চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের খাওয়ার খরচ ২০ কোটি টাকা- এমন একটি খবরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে। সোমবার (২৯ জুন) বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সংসদের বিরোধীদলীয় উপনেতা জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের খাবারের বিল নিয়ে প্রশ্ন তোলেন। এক মাসের খাবারের বিল ২০ কোটি টাকা এসেছে শুনে বিস্ময় প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শিগগির এ ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ‘এক মাসে ২০ কোটি টাকা খাবারের বিল, এটি অস্বাভাবিকই মনে হচ্ছে। এটি আমরা পরীক্ষা করে দেখছি। এত অস্বাভাবিক কেন হবে? যদি কোনও অনিয়ম হয়, অবশ্যই আমরা ব্যবস্থা নেবো।’

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসকদের থাকা-খাওয়ার বিষয় নিয়ে যে কথা হয়েছে আমি খোঁজ নিয়েছি। ৫০টি হোটেল ভাড়া হয়েছে। সেখানে তিন হাজার ৭শ’ মানুষ এক মাস থেকেছেন। প্রত্যেকটি রুমের ভাড়া ১১০০ টাকা। খাওয়ার খরচ যেটা বলা হয়েছে তা টোটালি রং। সেখানে দিনের তিনটি মিলের জন্য ৫০০ টাকা খরচ হয়েছে।’

আরও পড়ুন-

চিকিৎসকদের থাকা-খাওয়া নিয়ে দুর্নীতির অভিযোগ টোটালি রং: স্বাস্থ্যমন্ত্রী

হতবাক প্রধানমন্ত্রী

/জেএ/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিস্তিতে পণ্য কেনা ক্রেতার মৃত্যু, পরিবারকে লাখ টাকার সহায়তা দিলো ওয়ালটন
কিস্তিতে পণ্য কেনা ক্রেতার মৃত্যু, পরিবারকে লাখ টাকার সহায়তা দিলো ওয়ালটন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ক্যারিয়ার ফেস্ট, চাকরি পেলেন ৫ শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ক্যারিয়ার ফেস্ট, চাকরি পেলেন ৫ শিক্ষার্থী
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের