‘অভিজ্ঞতার বিবেচনায় বিদেশফেরত কর্মীরা কাজে অগ্রাধিকার পাওয়ার যোগ্য’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২০, ১০:২৫আপডেট : ২৭ জুলাই ২০২০, ১২:৪৭

মন্ত্রী ইমরান আহমদ বিদেশফেরত কর্মীরা অভিজ্ঞতার বিবেচনায় দেশে এবং বিদেশে কর্মসংস্থান পাওয়ার যোগ্য বলে মনে করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। রবিবার (২৬ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় শ্রম অভিবাসন ফোরামের দ্বিতীয় অনলাইন সভায় এসব কথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, বিদেশফেরত কর্মীরা অভিজ্ঞতার বিবেচনায় দেশে-বিদেশে কর্মসংস্থানের অগ্রাধিকার পাওয়ার যোগ্য।  সুষ্ঠু, সুশৃঙ্খল, নিয়মিত ও দায়িত্বশীল শ্রম অভিবাসন নিশ্চিত করতে সব অংশীজনকে একযোগে কাজ করতে হবে। সরকার বিদেশগামী কর্মীদের জন্য জীবন বীমায় ভর্তুকি প্রদান, প্রবাসী কর্মীর সন্তানদের জন্য বিদেশে  বাংলা স্কুলে আর্থিক সহযোগিতা প্রদান, রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে ২ শতাংশ প্রণোদনা প্রদান করছে।

সভায় অংশ নেওয়া কর্মকর্তারা

এর আগে সভার শুরুতে মন্ত্রী কোভিড-১৯ এ মৃত প্রবাসী কর্মীদের আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।  সভায় শ্রম অভিবাসন সংশ্লিষ্ট অংশীজনদের কাজে সমন্বয়ের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নেতৃত্বে সরকারী সংস্থা, এনজিও ও আন্তর্জাতিক সংস্থার অংশীজনদের নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নীতি ২০১৬ এর আওতায় গঠিত ছয়টি সাব-কমিটি নিয়মিতভাবে আলোচনা করে নীতি বাস্তবায়নের কার্যক্রম গ্রহণ করবে বলে জানায় মন্ত্রণালয়।

/এসও/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’