বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২০, ০৭:২৩আপডেট : ০১ আগস্ট ২০২০, ০৭:৪২

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট ) সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির ছিলেন মুয়াজ্জিন হাফেয ক্বারী কাজী মাসুদুর রহমান।
নামাজের আগে মসজিদে মাইক থেকে বারবার স্বাস্থ্যবিধি মেনে জামাতে অংশ নিতে বলা হয়। মসজিদে প্রবেশ পথে বসানো হয় জীবাণুনাশক স্প্রে বুথ। অধিকাংশ মুসল্লি স্বাস্থ্যবিধি মেনে জামাতে অংশ নেন। তবে মুসল্লিরা সবাই মাস্ক পরলেও সামাজিক দূরত্ব মানতে অনেকের মধ্যে অনীহা দেখা গেছে।
এদিকে নিরাপত্তা জন্য বায়তুল মোকাররম এলাকায় সাদা পোশাকের পাশাপাশি পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
করোনাভাইরাসের কারণে ঈদুল ফিতরের মতো এই ঈদেও জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না। তাই এই ঈদেও বঙ্গভবনে দরবার হলে অনুষ্ঠেয় ঈদের জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় বরাবরের মতো নামাজ পরবর্তী শুভেচ্ছা বিনিময় পর্বটিও অনুষ্ঠিত হবে না।

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
ঈদুল আজহা উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে আরও ৫ টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭ টায় ৫০ মিনিটে । সকাল ৮ টা ৪৫ মিনিটে হবে তৃতীয় জামাত। চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টা ৩৫ মিনিটে। পঞ্চম জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে। ষষ্ঠ ও সর্বশেষ জামাত সকাল ১১টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
ছবি: সাজ্জাদ হোসেন

/এএইচআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি