বঙ্গবন্ধু জেনেভায়, দেশি-বিদেশি ষড়যন্ত্রের খবর পত্রিকার পাতায়

উদিসা ইসলাম
২১ আগস্ট ২০২০, ০৭:৫৯আপডেট : ২১ আগস্ট ২০২০, ১৪:৫৮

বঙ্গবন্ধু জেনেভায়, দেশি-বিদেশি ষড়যন্ত্রের খবর পত্রিকার পাতায় (বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে ১৯৭২ সালে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ওই বছরের ২১ আগস্টের ঘটনা।)

১৯৭২ সালে আগস্টে বঙ্গবন্ধু লন্ডনের চিকিৎসা শেষে জেনেভা সফরে যান। মূলত অস্ত্রোপচার শেষে স্বাস্থ্য উদ্ধারের জন্য জেনেভায় গেলেও বিদেশি পত্রিকার সংবাদে পাকিস্তানের প্রেসিডেন্ট ভুট্টোর সাথে বঙ্গবন্ধুর বৈঠকের সম্ভাবনার কথা লেখা হয়। যদিও পুরো সময়জুড়েই বাংলাদেশের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, বাংলাদেশের বাস্তবতা মেনে না নিলে, স্বীকৃতি প্রদান না করলে কোনও বৈঠক নয়। দেশেও সেসময়ের পত্রিকায় নানা অরাজকতার খবর বাড়তে দেখা যায়।

জেনেভায় প্রধানমন্ত্রী

স্বাস্থ্য উদ্ধারের উদ্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চার্টার্ড বিমানযোগে জেনেভা পৌঁছান। সুইস সরকার বঙ্গবন্ধুর অবস্থানের জন্য লেকের তীরে একটি সুন্দর বাসভবন নির্বাচন করে রেখেছিলেন। লন্ডনে বঙ্গবন্ধুর অস্ত্রোপচারের পর তার স্বাস্থ্য উদ্ধারের জন্য সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

লন্ডনস্থ বাংলাদেশের সরকারি সূত্রে বলা হয়, জেনেভায় বঙ্গবন্ধু কতদিন অবস্থান করবেন তা নির্ভর করবে বঙ্গবন্ধুর চিকিৎসকের পরামর্শর ওপর। লন্ডনে বাংলাদেশ সরকারের একজন মুখপাত্র বলেন, পাকিস্তান বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক স্বীকৃতি না দেওয়া পর্যন্ত বঙ্গবন্ধু পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে সাক্ষাতে রাজি হবেন না। বিভিন্ন মহল থেকে বঙ্গবন্ধু ও পাকিস্তানের প্রেসিডেন্টের মধ্যে আলোচনার জন্য চেষ্টা করা হচ্ছে বলে প্রচারণা ছিল। লন্ডন থেকে বাসসের এক খবরে উল্লেখ করা হয়, লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনারসহ বাংলাদেশ হাইকমিশনের কর্মচারীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানপত্র দেন। বঙ্গবন্ধুকে তারা একটি ফটো অ্যালবাম উপহার দিয়েছিলেন যেখানে অ্যালবামে বঙ্গবন্ধু লন্ডনযাত্রা থেকে শুরু করে লন্ডন ক্লিনিকে ভর্তি হওয়া চিকিৎসা অস্ত্রোপচার এবং হোটেলে বিশিষ্ট ব্যক্তি ও নেতৃবৃন্দের সঙ্গে তার সাক্ষাৎকারের সকল প্রামাণ্য আলোকচিত্র রয়েছে।

লন্ডন থেকে জেনেভা যাত্রার পূর্বে ব্যবসায়ীরা বঙ্গবন্ধুকে ১৪৯১ পাউন্ডের একটা চেক প্রদান করেন। বঙ্গবন্ধুর দাতাদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং চেকটি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়ার জন্য হাইকমিশনার সৈয়দ আবদুস সুলতানকে দেন।

বঙ্গবন্ধু জেনেভায়, দেশি-বিদেশি ষড়যন্ত্রের খবর পত্রিকার পাতায়

পাট কেনাবেচায় অচলাবস্থা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট খাদ্যাভাবের মধ্যে পাট কেনাবেচায় অচলাবস্থায় এর সঙ্গে জড়িতদের হা হুতাশের কারণ হয়ে ওঠে। দৈনিক বাংলার সংবাদ বলছে, প্রায় দুই মাস হতে চললো বাজারে নতুন পাট আসতে শুরু করেছে। কিন্তু সরকার এখনও ৭২-৭৩ সালের পাটনীতি ঘোষণা না করায় ও পাটের ন্যূনতম মূল্য না নির্ধারণ না করায় কেনাবেচার ক্ষেত্রে অচলাবস্থা বিরাজ করছে। অন্যান্য বছর মে মাসের মধ্যে সরকার পাট নীতি ও পাটের ন্যূনতম মূল্য বেধে দেয়। কিন্তু এবছর আগস্ট মাস শেষ হতে চলল পাট নীতি ঘোষণায় বিলম্বর ফলে পাট চাষিরা পাটের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে বলেও উল্লেখ করা হয়।

ফারাক্কা ও গঙ্গার পানি নিয়ে আলোচনা

ফারাক্কার জন্য গঙ্গা নদীর পানির ব্যবহার সম্পর্কে সর্বশেষ ভারতীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের কৃষি কাজ, বন্যা, জলসেচ, নদীর পানি প্রবাহ, ভূগর্ভস্থ পানি ইত্যাদি ক্ষেত্রে প্রতিক্রিয়া পরীক্ষার জন্য অবিলম্বে একটি টিম গঠনের জন্য দেশের প্রকৌশলী ও বিশেষজ্ঞরা সরকারের কাছে আহ্বান জানায়। ১৯৭৪ সালের শুরুতে ফারাক্কার পানি ব্যবহার শুরু হওয়ার পূর্বেই গোয়ালন্দ থেকে ফারাক্কা পর্যন্ত এলাকায় গঙ্গা নদী সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য তারা দাবি জানান। সেসময় বাংলাদেশের প্রায় ২ কোটি ৪০ লাখ লোক গঙ্গা অববাহিকা অধিবাসী ছিল। এই গঙ্গা নদীর উপর নির্ভরশীল তাদের জীবন। বক্তারা বলেন বাংলাদেশকে ভারত গঙ্গার পানি কি পরিমাণ দেবে কিংবা আদৌ দেবে কিনা সে কথা আগে সুস্পষ্টভাবে জানা দরকার কারণ ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, দুঃসময়ের সাথী। বাংলাদেশের জনগণের বাঁচার প্রয়োজনে নিশ্চয়ই তারা বন্ধুসুলভ আচরণ করবে।

বঙ্গবন্ধু জেনেভায়, দেশি-বিদেশি ষড়যন্ত্রের খবর পত্রিকার পাতায়

চীন ভেটো দিও না

‘চীন ভেটো দিও না’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান নিয়ে যুক্তরাজ্যের বাঙালি বাসিন্দারা এইদিনে বিকেলে লন্ডনে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর প্রধান প্রধান রাজপথ প্রদক্ষিণ করে চীনা দূতাবাসের সামনে গিয়ে শেষ হয়। মিছিলকারীরা দূতাবাসে একটি স্মারকলিপি দেয়। তাতে বাংলাদেশের জাতিসংঘভুক্তিতে চীনের ভেটো প্রদান না করার আহ্বান জানানো হয়। মিছিল শুরুর আগে একটি গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

 

/এমআর/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
ইরানের ১২ বিলিয়ন ডলার ছাড়ছে যুক্তরাষ্ট্র, নিষেধাজ্ঞা মওকুফ
ইরানের ১২ বিলিয়ন ডলার ছাড়ছে যুক্তরাষ্ট্র, নিষেধাজ্ঞা মওকুফ
যখন-তখন ক্ষুধা মেটাতে দারুণ সমাধান সুস্বাদু ডিমের পরোটা
যখন-তখন ক্ষুধা মেটাতে দারুণ সমাধান সুস্বাদু ডিমের পরোটা
সাড়ে চার মাস পর ৩১ নাবিক নিয়ে হরমুজ পার হয়েছে ‘বাংলার জয়যাত্রা’
সাড়ে চার মাস পর ৩১ নাবিক নিয়ে হরমুজ পার হয়েছে ‘বাংলার জয়যাত্রা’
কেমন ছিলেন স্টারমার, বার্নহামের পথ কি সহজ?
কেমন ছিলেন স্টারমার, বার্নহামের পথ কি সহজ?
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
চীনের আবিষ্কার: মাছ ধরার রিল
চীনের আবিষ্কার: মাছ ধরার রিল