ডিসেম্বরে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির বৈঠক

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২০, ০৯:১০আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৩:৩২

শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন একথা জানিয়েছেন।

ড. মোমেন সোমবার (২৮ সেপ্টেম্বর) তার অফিসে সাংবাদিকদের বলেন, ‘এটি হবে ভার্চুয়াল বৈঠক। তবে করোনা পরিস্থিতির উন্নতি হলে ডিসেম্বরে মুখোমুখি বৈঠকও হতে পারে।’
বৈঠক সম্পর্কে বিস্তারিত না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আভাস দেন ডিসেম্বরে আলোচনার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি সই হতে পারে।
তিনি বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী ও ভালো বন্ধু। আমরা বহু বিষয় আলোচনা করেছি।’
মন্ত্রী বলেন, ‘আমাদের জন্য জেআরসি’র বৈঠক হওয়া দরকার। গত ১০ বছর জেআরসি’র বৈঠক হয়নি। দিল্লিতে ২০১০ সালে জেআরসি’র সর্বশেষ সভা হয়। তবে গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে উভয় দেশ হালনাগাদ তথ্য-উপাত্ত বিনিময়ে জেআরসি’র কারিগরি কমিটিকে নির্দেশ দিতে সম্মত হয়।’ খবর বাসস।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি