মানবাধিকারের সুরক্ষা ও অগ্রায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২০, ০৯:২৪আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ০৯:২৪

রাবাব ফাতিমা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের তৃতীয় কমিটির সাধারণ বিতর্কে অংশগ্রহণ করে মানবাধিকার সুরক্ষা ও অগ্রায়নের ক্ষেত্রে বাংলাদেশের অবিচল প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

মঙ্গলবার (৬ অক্টোবর) দেওয়া বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘জন-কেন্দ্রিক’ ও ‘সমগ্র সমাজ কেন্দ্রিক’ দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ জনগণের মানবাধিকারের সুরক্ষা ও অগ্রায়নে কাজ করে যাচ্ছে। 

সামাজিক উন্নয়ন, সব নাগরিকের মানবাধিকার রক্ষা, আইনের শাসন এবং এ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালীকরণ, সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের মতো বৈশ্বিক চ্যালেঞ্জসমূহ মোকাবিলা এবং সাইবার অপরাধ ও মাদকসহ অন্যান্য অপরাধ দমনে বাংলাদেশ যে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে।

কোভিড-১৯ এর ফলে সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি এবং চলমান আর্থ-সামাজিক কর্মকাণ্ডে এর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গৃহীত ত্বরিত ও কার্যকর পদক্ষেপসমূহের কথা উল্লেখ করেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। 

জাতিসংঘ মহাসচিব কর্তৃক তৃতীয় কমিটিতে দাখিলকৃত বিভিন্ন প্রতিবেদনে মানবাধিকার রক্ষাসহ সামাজিক খাতে বাংলাদেশের অর্জনসমূহের যে স্বীকৃতি দেওয়া হয়েছে তা তুলে ধরেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।

কোভিড-১৯ এর কারণে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত তৃতীয় কমিটির এই সভা সংক্ষিপ্ত আকারে এবং সামাজিক দূরত্ব অনুসরণ করে অনুষ্ঠিত হচ্ছে।

/এসএসজেড/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেক্সিকোর সামনে দাঁড়াতেই পারেনি চেকরা, বিশ্বকাপ থেকে বিদায়
মেক্সিকোর সামনে দাঁড়াতেই পারেনি চেকরা, বিশ্বকাপ থেকে বিদায়
সন্তান হারিয়ে ওপেনএআইয়ের বিরুদ্ধে মায়ের মামলা
সন্তান হারিয়ে ওপেনএআইয়ের বিরুদ্ধে মায়ের মামলা
বিশ্ববাজারে চীনা থ্রিডি প্রিন্টারের রফতানি দ্বিগুণ
বিশ্ববাজারে চীনা থ্রিডি প্রিন্টারের রফতানি দ্বিগুণ
দক্ষিণ আফ্রিকার রূপকথা, প্রথমবারের মতো বিশ্বকাপের দ্বিতীয় পর্বে
দক্ষিণ আফ্রিকার রূপকথা, প্রথমবারের মতো বিশ্বকাপের দ্বিতীয় পর্বে
সর্বাধিক পঠিত
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা
অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা