পদত্যাগ করলেন অতিরিক্ত অ্যাটর্নি মমতাজ ফকির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২০, ১০:০৭আপডেট : ১১ অক্টোবর ২০২০, ১১:২৭

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির। রবিবার (১১ অক্টোবর) সকালে সলিসিটর বরাবর রাষ্ট্রপতির কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন। ২০১০ সালের ১ জুলাই থেকে তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মমতাজ উদ্দিন ফকির ২০০১-০২ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এর আগে ১৯৯৪-১৯৯৫ সালে তিনি সমিতির সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৭ সালে এরশাদবিরোধী আন্দোলনে আইনজীবী নেতাদের সঙ্গে কারাবরণ করেন।

মমতাজ উদ্দিন ফকির ১৯৮৬ সালে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর ১৯৮৮ সালের আগস্টে হাইকোর্টের ও ২০০১ সালের ২৬ ফেব্রুয়ারিতে আপিল বিভাগের আইনজীবী হন।

প্রসঙ্গত, আজ রবিবার (১১ অক্টোবর) সকাল থেকে দায়িত্ব পালন শুরু করেছেন বাংলাদেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

/বিআই/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রাম-৪ আসনে আবার নির্বাচন নাকি অন্যকিছু, যা বললেন অ্যাটর্নি জেনারেল
চট্টগ্রাম-৪ আসনে আবার নির্বাচন নাকি অন্যকিছু, যা বললেন অ্যাটর্নি জেনারেল
আমি আমেরিকাবিরোধী নই, আবার নতজানুও নই: ট্রাম্প বিতর্কে মেলোনি
আমি আমেরিকাবিরোধী নই, আবার নতজানুও নই: ট্রাম্প বিতর্কে মেলোনি
মুদ্রানীতি কী, এর কাজ কী 
মুদ্রানীতি কী, এর কাজ কী 
অনিশ্চিত নাগেলসম্যানের ভবিষ্যৎ, জার্মানির ডাগআউটে কি তবে ক্লপ   
অনিশ্চিত নাগেলসম্যানের ভবিষ্যৎ, জার্মানির ডাগআউটে কি তবে ক্লপ   
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি