দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ অক্টোবর ২০২০, ০৮:৫৫আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ০৮:৫৫

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

স্বাস্থ্য পরীক্ষা শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে দেশে ফিরেছেন। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) দুবাইয়ের একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করান রাষ্ট্রপতি। তার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, ‘রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-১৪৮) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।’

স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য ১৪ অক্টোবর সন্ধ্যায় রাষ্ট্রপতি দুবাই যান। রাষ্ট্রপতি বিদেশে চিকিৎসাকালে তার স্ত্রী রাশিদা খানম ও বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা তার সঙ্গে ছিলেন।
উপ-প্রেস সচিব জানান, ২২ অক্টোবর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা ছিল। কিন্তু চিকিৎসকদের পরামর্শে তিনি ২৬ অক্টোবর পর্যন্ত সেখানে অবস্থান করেন।
৭৬ বছর বয়সী রাষ্ট্রপতি হামিদ দীর্ঘদিন ধরে চোখে গ্লোকোমা জনিত জটিলতায় ভুগছেন। তিনি লন্ডনে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতেন। কিন্তু কোভিড-১৯ মহামারির কারণে সময়মতো তা করানো সম্ভব হয়নি। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিল্প বাঁচাতে সরাসরি বিদ্যুৎ কেনার ‘ওপেন অ্যাক্সেসের’ প্রস্তাব জামায়াতের
শিল্প বাঁচাতে সরাসরি বিদ্যুৎ কেনার ‘ওপেন অ্যাক্সেসের’ প্রস্তাব জামায়াতের
এপিবিএনকে সাইবার অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে নতুন আইন
এপিবিএনকে সাইবার অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে নতুন আইন
একীভূত পাঁচ ব্যাংক থেকে এক দিনে ২৫০ কোটি টাকা তুলেছেন ৬ হাজার গ্রাহক
একীভূত পাঁচ ব্যাংক থেকে এক দিনে ২৫০ কোটি টাকা তুলেছেন ৬ হাজার গ্রাহক
ইরান যুদ্ধে মার্কিনিদের অতিরিক্ত জ্বালানি খরচ ১০০ বিলিয়ন ডলার
ইরান যুদ্ধে মার্কিনিদের অতিরিক্ত জ্বালানি খরচ ১০০ বিলিয়ন ডলার
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী