নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ‘কমার্শিয়াল ডিসপ্লে রুম’র উদ্বোধন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ নভেম্বর ২০২০, ০৯:৫২আপডেট : ০১ নভেম্বর ২০২০, ১০:০১

নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ‘কমার্শিয়াল ডিসপ্লে রুমের উদ্বোধন

নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ‘কমার্শিয়াল ডিসপ্লে রুম উদ্বোধন করেছেন দু’দেশের বাণিজ্যমন্ত্রী। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং নাইজেরিয়ার শিল্প, ব্যবসা ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী অতুনবা রিচার্ড আদেনিয়ী আদেবায়ো যৌথভাবে গতকাল এ কমার্শিয়াল ডিসপ্লে রুম’ উদ্বোধন করেন। শনিবার (৩১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। 

অনুষ্ঠানে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে যোগদান করেন এবং নাইজেরিয়ার মন্ত্রী সশরীরে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে হাইকমিশনার শামীম আহসান স্বাগত বক্তব্য রাখেন। উভয় মন্ত্রী হাইকমিশনের উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন যে এটি বিদেশিদের বিশেষত: নাইজেরিয়ার আমদানিকারক এবং বিনিয়োগকারীদেরকে বাংলাদেশের রফতানি পণ্য এবং বিনিয়োগ পরিবেশ সম্পর্কে সম্যক ধারণা প্রদানে ভূমিকা রাখবে।
দু’দেশের মন্ত্রী দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির সাম্প্রতিক প্রবণতার কথা তুলে ধরে দু’দেশের স্বার্থে বিশেষ করে বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে সম্ভাবনা অনুসন্ধানের প্রয়োজনীয়তার ওপড় জোর দেন।
নাইজেরিয়ার মন্ত্রী অতুনবা রিচার্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার প্রশংসা করেন এবং বাংলাদেশের বিনিয়োগকারীদের নাইজেরিয়ায় পোশাক শিল্পসহ অন্যান্য খাতে যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে বিনিয়োগের আহবান জানান।
এ প্রসঙ্গে নাইজেরিয়ার মন্ত্রী উল্লেখ করেন, নাইজেরিয়া আফ্রিকা মহাদেশীয় মুক্ত বাণিজ্য অঞ্চল যা বিশ্বের সর্ববৃহৎ মুক্ত বাণিজ্য অঞ্চল এবং আগোয়ার সদস্য হওয়ায় আফ্রিকায় এবং যুক্তরাষ্ট্রের বাজারে নাইজেরিয়ায় তৈরি পণ্যের ক্ষেত্রে বাংলাদেশের বিনিয়োগকারীরা শুল্ক ও কোটা মুক্ত সুবিধা লাভ করতে পারবেন। ‘কমার্সিয়াল ডিসপ্লে রুম’ উদ্বোধনের পর উভয় মন্ত্রী ‘নাইজেরিয়ান-বাংলাদেশি চেম্বার অব কমার্স এবং ‘নাইজেরিয়া-বাংলাদেশ বিজনেস এ্যান্ড টেকনোলজি ফোরাম এর উদ্বোধন করেন। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী