হাসিনা-মোদি ভার্চুয়াল বৈঠকে ৪টি এমওইউ স্বাক্ষর হতে পারে

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ নভেম্বর ২০২০, ০৯:০০আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ০৯:০৬

শেখ হাসিনা-নরেন্দ্র মোদি

আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হতে পারে। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন সোমবার (২৩ নভেম্বর) বলেন, ‘ভার্চুয়াল বৈঠকের সময় চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। তবে সমঝোতা চুক্তি এখনও চূড়ান্ত হয়নি।’

মন্ত্রী বলেন, বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রী ইন্ডিয়ান লাইন অব ক্রেডিট (এলওসি)’র আওতায় ইতোমধ্যে সম্পন্ন হওয়া কয়েকটি প্রকল্প উদ্বোধন করতে পারেন। ভার্চুয়াল বৈঠকটি ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ১৬ বা ১৭ তারিখে অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী পর্যায়ে আলোচনার আগে আসন্ন বৈঠকের এজেন্ডা চূড়ান্ত করতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দিল্লি সফর করবেন।
তিনি বলেন, ‘আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ যে তাদের প্রধানমন্ত্রী আমাদের বিজয়ের মাসে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। কারণ আমাদের বিজয় ভারতেরও বিজয়।’
সেপ্টেম্বরে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ৬ষ্ঠ যৌথ পরামর্শ কমিশনের (জেসিসি) বৈঠকের আগে ড. মোমেন ইঙ্গিত দিয়েছিলেন যে দু’দেশের প্রধানমন্ত্রীর পরবর্তী বৈঠকে কিছু দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মোদি গত বছরের ৫ অক্টোবর দিল্লিতে সর্বশেষ দ্বিপক্ষীয় বৈঠক করেন।
জাতির পিতার জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে এই বছর ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের কথা থাকলেও কোভিড-১৯ মহামারির কারণে এ সফর বাতিল করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনে যোগ দিতে নরেন্দ্র মোদিকে ২৬ মার্চ ঢাকা সফরে আসার আমন্ত্রণ জানিয়েছে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেঙ্গু নাকি সাধারণ জ্বর বুঝবেন কীভাবে, কী করবেন 
ডেঙ্গু নাকি সাধারণ জ্বর বুঝবেন কীভাবে, কী করবেন 
শিক্ষামন্ত্রীর মন্ত্রণালয় বদল ছাত্ররা মেনে নেবে না: রাহুল গান্ধী
শিক্ষামন্ত্রীর মন্ত্রণালয় বদল ছাত্ররা মেনে নেবে না: রাহুল গান্ধী
থালাপতি বিজয়ের সিনেমায় বড় ধস, আয় নামলো অর্ধেকে
থালাপতি বিজয়ের সিনেমায় বড় ধস, আয় নামলো অর্ধেকে
ভারতে খেলতে আসতে পারে ব্রাজিল, আলোচনা চূড়ান্ত পর্যায়ে!
ভারতে খেলতে আসতে পারে ব্রাজিল, আলোচনা চূড়ান্ত পর্যায়ে!
সর্বাধিক পঠিত
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী