এমপি পাপুলের মামলার রায় জানুয়ারিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২০, ০৮:৩০আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ০৯:১০

শহিদ ইসলাম পাপুল কুয়েতে আটক লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের মামলার রায় ২৮ জানুয়ারি দেওয়া হবে। কুয়েতের আল কাবাস সংবাদপত্র জানিয়েছে, অভিযুক্ত পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পরে বিচারক ওই তারিখ নির্ধারণ করেন।

গত ৭ জুন মানবপাচার, ভিসা জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে পাপুলকে গ্রেফতার করে কুয়েতের পুলিশ। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে উঠে আসে কীভাবে বাংলাদেশের ওই সংসদ সদস্য মানুষকে প্রতারিত করে সম্পদের পাহাড় গড়েছেন এবং এই কাজে তাকে কুয়েতের প্রভাবশালী সরকারি কর্মকর্তারা ঘুষ, উপহার ও অন্যান্য সুযোগের বিনিময়ে সহায়তা করেছে।

পাপুলের কোম্পানিতে ২০ হাজার বাংলাদেশি কাজ করে। তদন্তে বের হয়ে এসেছে, পাপুল প্রতি বছর বিভিন্ন ঘুষ, উপহার ও অন্যান্য খরচ বাদ প্রায় ৬০ কোটি টাকা নেট লাভ করতেন। এছাড়া ব্যাংকে জমাকৃত পাপুলের এবং তার কোম্পানির প্রায় ৫০ লাখ কুয়েতি দিনার (প্রায় ১৪০ কোটি টাকা) ফ্রিজ করার জন্য ওই দেশের কেন্দ্রীয় ব্যাংককে অনুরোধ করেছেনে সেখানকার পাবলিক প্রসিকিউটর।

আরও পড়ুন- 

পাপুল গ্রেফতারের তথ্য জানে না জাতীয় সংসদ

কুয়েতে সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুল আটক 

পাপুলের থেকে ৩০ কোটি টাকা ঘুষ নেওয়া ব্যক্তিকে খুঁজছে পুলিশ

যুক্তরাষ্ট্রের মানবপাচার রিপোর্টেও এমপি পাপুল

ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেও নিজেকে নির্দোষ দাবি করেছেন এমপি পাপুল

স্বতন্ত্র সংসদ সদস্য পাপুলের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক

যাদের ঘুষ দিয়ে সম্পদের পাহাড় গড়েছেন এমপি পাপুল

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি