‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০’ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২০, ০৯:০৪আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ১১:০৭

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বৃহত্তম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রদর্শনী ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০’ উপলক্ষে পৃথক পৃথক বাণীতে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের উদ্যোগে আয়োজিত প্রদর্শনী আজ বুধবার (৯ ডিসেম্বর) উদ্বোধন হওয়ার কথা।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, সপ্তম বারের মতো আয়োজিত ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০’ প্রদর্শনী ৯-১১ ডিসেম্বর পর্যন্ত চলবে। এবারের প্রদর্শনীর প্রতিপাদ্য হচ্ছে−‘সোস্যালি ডিসটেন্সড, ডিজিটালি কানেকটেড’।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, বিশ্বায়নের এ যুগে জাতীয় উন্নয়ন ও অগ্রগতির জন্য সময়োচিত আইসিটি পদ্ধতি জরুরি প্রয়োজন। এ বিষয় মাথায় রেখে বাংলাদেশ সরকার ২০০৯ সালে ডিজিটাল বাংলাদেশ গড়তে রূপকল্প-২০২১ ঘোষণা করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, ৯-১১ ডিসেম্বর ঢাকায় দেশের বৃহত্তম আইসিটি প্রদর্শনী ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০’ অনুষ্ঠিত হচ্ছে জেনে আমি আনন্দিত। আমি মনে করি, এ বছরের প্রতিপাদ্য−‘সোস্যালি ডিসটেন্সড, ডিজিটালি কানেকটেড’ কোভিড-১৯ পরিস্থিতিতে সময়োচিত।
তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে বিজ্ঞান ও প্রযুক্তির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর গতিশীল নেতৃত্বে বাংলাদেশ ১৯৭৩ সালে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের সদস্যপদ লাভ করে। বঙ্গবন্ধু একই বছর বাংলাদেশ কাউন্সিল অব সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর) প্রতিষ্ঠা করেন। খবর বাসস।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাচার করা অর্থের সঠিক পরিমাণ নিরূপণ করা অত্যন্ত কঠিন 
সংসদে অর্থমন্ত্রীপাচার করা অর্থের সঠিক পরিমাণ নিরূপণ করা অত্যন্ত কঠিন 
‘যুগে যুগে মানুষ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্যাতনের শিকার হয়েছে’
‘যুগে যুগে মানুষ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্যাতনের শিকার হয়েছে’
১৩ ঘণ্টা ধরে শূন্যরেখায় ৯ জনের মানবেতর জীবন, নেই খাবার কিংবা পানি
১৩ ঘণ্টা ধরে শূন্যরেখায় ৯ জনের মানবেতর জীবন, নেই খাবার কিংবা পানি
স্টুডেন্ট ভিসায় বড় ধরনের পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র
স্টুডেন্ট ভিসায় বড় ধরনের পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান