অবসরের পর লেখা পূর্ণাঙ্গ রায় গ্রহণ করতে চিঠি

আবারও আলোচনায় বিচারপতি মানিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১২:১০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৩৭

এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী

অবসরে যাওয়া বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক আবারও আলোচনায় আসলেন। অবসরে যাওয়ার পর তার লেখা পূর্ণাঙ্গ রায় ও আদেশ গ্রহণ করতে প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন তিনি। রবিবার প্রধান বিচারপতি এস কে সিনহা’র বরাবর লেখা এ চিঠি জমা দেন তিনি।

গত সেপ্টেম্বরে অবসরে যাওয়ার আগে সংবিধান লঙ্ঘন, শপথভঙ্গ ও অসদাচরণের অভিযোগ এনে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অভিশংসন চেয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে চিঠি পাঠিয়েছিলেন আপিল বিভাগের বিচারপতি।

গতমাসে প্রধান বিচারপতি এস কে সিনহা অবসরের পর একজন বিচারপতি সাধারণ মানুষ হিসেবে গণ্য হন বিধায় তার রায় লেখা ঠিক না বলে উল্লেখ করার পরিপ্রেক্ষিতে সাবেক এই বিচারপতি আজকের আবেদন জমা দিয়েছেন বলে জানা গেছে।

বিচারপতি চৌধুরীর অবসর ভাতার প্রক্রিয়া শেষ করার আগেই সব রায় লিখে দেওয়ার জন্য প্রধান বিচারপতির পক্ষে চিঠি দেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল। উত্তরে বিচারপতি চৌধুরী জানান, একজন বিচারক তার কর্মজীবনের শেষদিন পর্যন্ত রায় দেন, তাই অবসরে যাওয়ার আগে সব রায় লেখা সম্ভব নয়।

উদাহরণ হিসেবে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকসহ অন্য বিচারপতিদের কথা উল্লেখ করে তিনি জানান, অবসরে যাওয়ার কয়েক বছর পরও বিচারকরা রায় লেখা শেষ করেন এবং এটা বিশ্বজুড়েই সাধারণ চর্চা। উত্তরে প্রধান বিচারপতির পক্ষে চিঠিতে রেজিস্ট্রার জেনারেল জানান, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী যেহেতু ব্রিটিশ নাগরিক তাই আশঙ্কা করা যায় যে তিনি রায় না লিখেই বিদেশে চলে যেতে পারেন। প্রথম চিঠিতেই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী জানান, প্রথা ভেঙে শুধু তাকে এভাবে অধিকারবঞ্চিত করার কারণে তিনি প্রয়োজনে সর্বোচ্চ জায়গায় বিচারপ্রার্থী হবেন।

/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
মা ও ৩ মেয়েকে হত্যায় এখনও হয়নি মামলা, ভেঙে পড়েছেন বেঁচে থাকা সন্তান
মা ও ৩ মেয়েকে হত্যায় এখনও হয়নি মামলা, ভেঙে পড়েছেন বেঁচে থাকা সন্তান
হোসেনি দালান থেকে শুরু হয়েছে ঐতিহাসিক তাজিয়া মিছিল
হোসেনি দালান থেকে শুরু হয়েছে ঐতিহাসিক তাজিয়া মিছিল
ইউরোপজুড়ে নজিরবিহীন দাবদাহ, হাসপাতালগুলোতে সতর্কতা
ইউরোপজুড়ে নজিরবিহীন দাবদাহ, হাসপাতালগুলোতে সতর্কতা
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
বিদ্যুতের নতুন দাম: প্রিপেইড মিটারে টোকেন আপডেটের নির্দেশ
বিদ্যুতের নতুন দাম: প্রিপেইড মিটারে টোকেন আপডেটের নির্দেশ
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন 
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন