মাছের মৃত্যুতে ভিয়েতনামে বিক্ষোভ

বিদেশ ডেস্ক
০২ মে ২০১৬, ১১:৪০আপডেট : ০২ মে ২০১৬, ১১:৫২

ভিয়েতনামের উপকূলে অজ্ঞাত কারণে বিপুল সংখ্যক মাছের মৃত্যুর ঘটনায় রাস্তায় নেমেছেন কয়েকশ মানুষ। গত মাসের প্রথম দিক থেকে দেশটির উপকূলের ১২৫ মাইল এলাকাজুড়ে প্রচুর মাছ মরে ভেসে উঠছে। এর প্রতিবাদে রবিবার দেশটিতে এক প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

ভিয়েতনামের সরকারি তদন্তে তাইওয়ানিজ ফরমোসা প্লাস্টিকসের মালিকানাধীন ইস্পাত কারখানার সঙ্গে মাছের এই মৃত্যুর কোনো সম্পর্ক খুঁজে পায়নি। কিন্তু রাজধানী হ্যানয়ে বিক্ষোভকারীরা ওই কোম্পানিকেই দোষারোপ করছে এবং ‘ফরমোসা আউট’ লেখা প্ল্যাকার্ডও বহন করে তারা।

একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ফরমোসা পরিবেশ ধ্বংস করে অপরাধ করছে’। অপর একজনের প্ল্যাকার্ডে লেখা, ‘কে কেন্দ্রীয় অঞ্চলের পানি বিষাক্ত করছে?’

মাছের মৃত্যুতে ভিয়েতনামে বিক্ষোভ

গত শুক্রবার দেশটির পরিবেশমন্ত্রী ট্রান হং হা বলেন, মাছের এই লাগামহীন মৃত্যু পরিবেশের বিশাল ও গুরুতর বিপর্যয়। তিনি স্বীকার করেন, এ ব্যাপারে সরকার একটু দেরিতেই কাজ শুরু করেছে।

ভিয়েতনামে বড় ধরনের প্রতিবাদ-মিছিল বিরল। কিন্তু রবিবারের প্রতিবাদ-বিক্ষোভের ব্যাপারে পুলিশ সম্মতি দেয় এবং রাস্তা খালি করে দিয়ে মিছিল এগিয়ে যাওয়ায় সহায়তা করে।

দেশটির উপকূলীয় অঞ্চলের জেলেরা এই ঘটনায় বিপাকে পড়েছেন। নিষেধাজ্ঞা জারির কারণে তারা তাদের সংগ্রহে থাকা মাছ বিক্রি করতে পারছেন না।

অবশ্য সামুদ্রিক খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিবছরের ৬৬০ কোটি মার্কিন ডলারের বার্ষিক আয়ে এই ঘটনা প্রভাব ফেলবে না। সূত্র: বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক
স্ত্রী ছেড়ে যাওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা করলো ছেলে
কিশোরীকে অপহরণ করে মদ খাইয়ে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেফতার ৩
সর্বশেষ খবর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
শব্দদূষণ রোধে রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান
শব্দদূষণ রোধে রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান
হরমুজ প্রণালিতে ১১৫ দিন আটকা, অবশেষে দেশে এলেন ‘বাংলার জয়যাত্রার’ ১৭ নাবিক 
হরমুজ প্রণালিতে ১১৫ দিন আটকা, অবশেষে দেশে এলেন ‘বাংলার জয়যাত্রার’ ১৭ নাবিক 
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী