দোকানদারের হাতে ক্রেতা খুন

গাজীপুর প্রতিনিধি
০৮ মে ২০১৬, ০২:৫৪আপডেট : ০৮ মে ২০১৬, ০২:৫৬

গাজীপুর গাজীপুরের কালীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ক্রেতাকে পিটিয়ে খুন করেছেন মুদি দোকানদার। শনিবার বিকেলে এই ঘটনা ঘটে। নিহতের নাম শরীফ হোসেন (৩৬)। কালীগঞ্জ থানার ভরাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শরীফ কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের কাকাবো গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান,শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে শরীফ কালীগঞ্জ পৌর এলাকার চৈতারপাড়া গ্রামের জাকারিয়ার (২১) মুদি দোকানে যান। এ সময় পণ্যের মূল্য নিয়ে শরীফ ও জাকারিয়ার মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জাকারিয়া তার দোকানে থাকা লোহার রড দিয়ে শরীফের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই শরীফ নিহত হন।
পরে কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এদিকে ঘটনার পর থেকে মুদি দোকানদার জাকারিয়া পলাতক রয়েছেন।

/এনএস/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
১৯৩৮টি আইফোন ও ৪০ ল্যাপটপসহ হোটেল থেকে ছয় চীনা নাগরিক গ্রেফতার
১৯৩৮টি আইফোন ও ৪০ ল্যাপটপসহ হোটেল থেকে ছয় চীনা নাগরিক গ্রেফতার
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ