অস্ত্র মামলার আসামি নির্বাচনি প্রচারণায়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আতঙ্কে

বগুড়া ব্যুরো
১৭ মে ২০১৬, ০৩:২৮আপডেট : ১৭ মে ২০১৬, ০৮:৩৮

বগুড়া বগুড়ার শাজাহানপুরে অস্ত্র মামলার আসামি খরনা ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান শাহীন জামিন না নিয়ে প্রকাশ্যে নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রভাবশালী একজন শীর্ষ নেতার ছত্রছায়ায় থাকায় পুলিশ তাকে দেখলেও গ্রেফতার করছে না বলে অভিযোগ রয়েছে।  তিনি দলবল নিয়ে এলাকায় ঘোরাফেরা করায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভোটারদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
জানা গেছে, খরনা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শাহীনের বিরুদ্ধে দু’টি অস্ত্র মামলা রয়েছে। কিছুদিন আগে পুলিশ তার প্রাইভেট কার থেকে গুলিভর্তি পিস্তল এবং অফিস থেকে বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করে। পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করে। তিনি জামিন না নিলেও পুলিশের উপস্থিতিতে উপজেলা পরিষদে দলবল নিয়ে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। এরপর থেকে তিনি সমর্থকদের নিয়ে গণসংযোগ করছেন।
খরনা ইউনিয়নের লোটাগাড়ি, টেংগামাগুর, তিতখুর, বনভেটি গ্রামের কয়েকজন নারী-পুরুষ জানান,অস্ত্র মামলার আসামি প্রকাশ্যে চলাফেরা করলেও পুলিশ তাকে গ্রেফতার করছে না। এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী,তাদের সমর্থক ও ভোটাররা আতঙ্কে রয়েছেন।
তবে সাজেদুর রহমান শাহীন সাংবাদিকদের জানান, তিনি জামিনেই আছেন। তাই প্রকাশ্যে গণসংযোগ করছেন। শাজাহানপুর থানার ওসি আলমগীর হোসেন জানান, শাহীন কোনও মামলায় জামিন নেননি। তিনি একটি রিকল জমা দিয়েছেন।সেটা যাচাই করা হচ্ছে। পাশাপাশি তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত পোস্ট, জাবি শিক্ষার্থী কারাগারে
জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত পোস্ট, জাবি শিক্ষার্থী কারাগারে
সংস্কৃতির মাধ্যমে ফ্যাসিবাদের কালো ছায়া দূর করতে হবে: জামায়াত আমির
সংস্কৃতির মাধ্যমে ফ্যাসিবাদের কালো ছায়া দূর করতে হবে: জামায়াত আমির
জবির ৬৮ শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তদন্তে কমিটি গঠন
জবির ৬৮ শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তদন্তে কমিটি গঠন
আদিবাসীদের ভূমি অধিকার নিশ্চিতে ৯৭ ধারা বাস্তবায়নের দাবি
আদিবাসীদের ভূমি অধিকার নিশ্চিতে ৯৭ ধারা বাস্তবায়নের দাবি
সর্বাধিক পঠিত
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
৫২-তেও ফিট বলিউড তারকা কাজল, জানালেন তারুণ্য ধরে রাখার মন্ত্র
৫২-তেও ফিট বলিউড তারকা কাজল, জানালেন তারুণ্য ধরে রাখার মন্ত্র