‘ফতুল্লা ঝড়ের’ পুরস্কার পেলেন মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৬, ১৮:০৩আপডেট : ১৭ মে ২০১৬, ১৮:১১

‘ফতুল্লা ঝড়ের’ পুরস্কার পেলেন মাশরাফি। গত শনিবার ফতুল্লায় মাশরাফি ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে শেখ জামালের বোলিং লাইনআপ। মাশরাফি বিন মুর্তজা মাত্র ৫১ বলে ১০৪ রানের ঝড়ো ইনিংস  খেলেছেন। ছয় নম্বরে নেমে ৩৫ বলে ফিফটি তুলে নেন। পরের ১৫ বলেই ছুঁয়ে ফেলেন তিন অঙ্ক!
ঝড়ো এই ইনিংসের জন্য মাশরাফিকে ২৫ হাজার টাকা বোনাস হিসেবে দিয়েছে কলাবাগান ক্রীড়া চক্র ক্লাব। মঙ্গলবার অনুশীলন শেষে কলাবাগান ক্রীড়া চক্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মাশরাফির হাতে বোনাস ২৫ হাজার টাকা তুলে দেন। ওই কর্মকর্তাই বিষয়টি নিশ্চিত করেছেন।
সেদিন এক সেঞ্চুরি দিয়ে ঘরোয়া ক্রিকেটে অনেক রেকর্ডই গড়েছিলেন মাশরাফি। মাশরাফির ৫০ বলে করা সেঞ্চুরিটি বাংলাদেশের লিস্ট ‘এ ক্রিকেটে দ্রুততম। ঝড় বইয়ে দেওয়া ইনিংসটিতে ১১টি ছয় হাঁকান মাশরাফি। লিস্ট ‘এ ক্রিকেটে এটিও বাংলাদেশের রেকর্ড। গত বছর প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ১৫০ রানের ইনিংস খেলার পথে কলাবাগান ক্রিকেট একাডেমির এনামুল হক মেরেছিলেন ১০টি ছয়। আগের বছর ১০টি ছয় মারার রেকর্ড গড়েছিলেন মোহামেডানের এজাজ আহমেদ।

সেঞ্চুরির দিন ব্যক্তিগত ৭৯ রান থেকে ওয়াহিদুল আলমকে টানা তিনটি ছক্কা হাঁকান মাশরাফি। পরের বলে একটি সিঙ্গেল নেওয়ার পর ওয়াহিদুলের শেষ বলে আরেকটি ছক্কা হাঁকিয়ে পূরণ করেন সেঞ্চুরি।

 /আরআই/এফআইআর/

সম্পর্কিত
শেষ বলে সব ফিল্ডার সীমানায়, যে ঘটনা বদলে দিয়েছিল ক্রিকেটের নিয়ম
এশিয়ান গেমসে আজ শুরু পুরুষদের ক্রিকেট, বাংলাদেশের ম্যাচ কবে? 
আইপিএল নিলামের ভেন্যু চূড়ান্ত, এবার গোয়া
সর্বশেষ খবর
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
৩ লাখের বেশি ফেনসিডিলের বোতল রোলার চালিয়ে গুঁড়িয়ে দিলেন শুভেন্দু
৩ লাখের বেশি ফেনসিডিলের বোতল রোলার চালিয়ে গুঁড়িয়ে দিলেন শুভেন্দু
ঢাকা দক্ষিণ সিটিতে ফুটপাত দখলমুক্ত করতে চলছে অভিযান
ঢাকা দক্ষিণ সিটিতে ফুটপাত দখলমুক্ত করতে চলছে অভিযান
বাংলাদেশ থেকে জর্জিয়া ভ্রমণ: কম খরচে ৭ দিনের ট্যুর পরিকল্পনা
বাংলাদেশ থেকে জর্জিয়া ভ্রমণ: কম খরচে ৭ দিনের ট্যুর পরিকল্পনা
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত