সাউন্ড গ্রেনেড ফাটিয়ে গরু ও ভুট্টাসহ ভ্যানগাড়ি নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি
১৭ মে ২০১৬, ২২:৫৯ আপডেট : ১৭ মে ২০১৬, ২৩:০৪

লালমনিরহাট লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন দহগ্রাম সীমান্তের প্রায় দেড়গজ বাংলাদেশ সীমান্তে ঢুকে সাউন্ড গ্রেনেড ফাটিয়ে ১২টি গবাদিপশু ও ভুট্টাসহ একটি ভ্যানগাড়ি নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষিবাহিনী (বিএসএফ)। এ ঘটনার খবর পেয়ে দ্রুত পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে কড়া প্রতিবাদপত্র পাঠায় বিজিবি। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, দহগ্রাম ইউনিয়নের সরকারপাড়া সীমান্তের ৮০৯ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে ভারতের কুচবিহার-২২ বিএসএফ ব্যাটালিয়নের একটি টহল দল বাংলাদেশের প্রায় দেড়গজ ভেতরে ঢুকে সাউন্ড গ্রেনেড ফাটিয়ে স্থানীয় কৃষকদের ১২টি গবাদিপশু ও ভুট্টা ভর্তি একটি ভ্যানগাড়ি নিয়ে চলে যায়। পরে দহগ্রাম ক্যাম্পের বিজিবির সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।   

এদিকে, বুধবার দুপুর ২টায় ওই ঘটনায় দহগ্রাম তিনবিঘা করিডোরে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন পরিচালক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবির ৪ সদস্যের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী ও বিএসএফের ৪ সদস্যের পক্ষে নেতৃত্ব দেন কুচবিহার-২২বিএসএফ ব্যাটলিয়নের পরিচালক লে.কর্নেল অজয় কুমার লুথারা।

বিজিবির কাছে গরু ও ভুট্টা ভর্তি ভ্যানগাড়ি ফেরত দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী।

তিনি বলেন, বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত পতাকা বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য সীমান্তে একযোগে বিজিবি-বিএসএফ সুষ্ঠুভাবে দায়িত্ব পালনে সম্মত হয়েছে। এছাড়াও বিএসএফ ওই ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে।


/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার হিসেবে দিলে তা ঘুষ হবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার হিসেবে দিলে তা ঘুষ হবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি
ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি
ককটেল-বাসে আগুনে আতঙ্ক, রাস্তায় নামতে ভয়
ককটেল-বাসে আগুনে আতঙ্ক, রাস্তায় নামতে ভয়
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ