ওবামাকে দুবাইয়ে চাকরির প্রস্তাব!

বিদেশ ডেস্ক
১৭ মে ২০১৬, ২৩:০২আপডেট : ১৭ মে ২০১৬, ২৩:০২

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার দায়িত্ব ছাড়তে এখনও ২৪৮দিন বাকি আছে। এর মধ্যেই তাকে সংযুক্ত আরব আমিরাতের এক আইনজীবী ওবামাকে তার আইনি প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব দিয়েছেন। আইনজীবীর দাবি, ওবামা দুবাইভিত্তিক তার এ প্রতিষ্ঠানে চাকরি করলে ইসলামের সহিষ্ণুতা সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন।

সোমবার টুইটারে আমিরাতের আইনজীবী আইসা বিন হায়দার চাকরির এ প্রস্তাব দিয়েছেন। তিনি উল্লেখ করেন, ইসলামের সহিষ্ণুতার বিষয়ে জানতে ও বুঝতে ওবামাকে চাকরির এ প্রস্তাব দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শেষে ওবামা চাকরিতে যোগ দিতে পারেন।

আরেকটি টুইটে ওবামাকে উদ্দেশ করে হায়দার বলেন, প্রেসিডেন্ট ওবামা আমি আপনাকে একটা চাকরির প্রস্তাব দিচ্ছি আমার অফিসে। এতে থাকবে বেতন, আবাসন, যুক্তরাষ্ট্র থেকে আরব দেশগুলো ভ্রমণের বিমান টিকিট।

একই বিষয়ে আরেকটি টুইটে হায়দায় লিখেছেন, আমি জানি প্রস্তাবটি বিব্রতকর। কিন্তু মুসলমানদের ভালোভাবে ও ঘনিষ্ঠভাবে জানতে হলে নিজের রাজনৈতিক অবস্থান দূরে রেখে আপনাকে (ওবামা) আমাদের মধ্যে বাস করতে হবে।

ওবামাকে চাকরির প্রস্তাব দেওয়ার বিষয়ে গালফ নিউজের পক্ষ থেকে জানতে চাইলে হায়দার বলেন, আমেরিকা ও পশ্চিমা মিডিয়ার একাংশ ধারাবাহিকভাবে ইসলাম ধর্মকে সন্ত্রাসের ধর্ম ও মুসলিমদের সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে আসছে। এটা মিথ্যা। এটা পশ্চিমারা তখনই বুঝতে পারবে যখন তারা আমাদের মাঝে বাস করবে। ফলে মুসলমানদের সহিষ্ণুতা বিষয়ে ধারণা পেতে প্রেসিডেন্টের দায়িত্ব শেষে এখানে এসে কাজ করার জন্য ওবামাকে প্রস্তাব দিয়েছি।সূত্র: গালফ নিউজ।

আরও পড়ুন:

/এএ/

সম্পর্কিত
বিশ্ববাজারে কমলো তেলের দাম, নেপথ্যে ইরান
বোয়িংয়ের আরও ১১টি উড়োজাহাজ কিনতে বিমানের চুক্তি
ইরানের সঙ্গে চুক্তি করতে ট্রাম্প এখনও প্রস্তুত: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
প্রথমবারের মতো রিংয়ে মানুষের মুখোমুখি লড়াইয়ে রোবট, ভিডিও ঘিরে আলোচনা
প্রথমবারের মতো রিংয়ে মানুষের মুখোমুখি লড়াইয়ে রোবট, ভিডিও ঘিরে আলোচনা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
গাজীপুরে আগুনে পুড়লো ২৩ ঘর ও পাঁচ দোকান
গাজীপুরে আগুনে পুড়লো ২৩ ঘর ও পাঁচ দোকান
গাজায় ‘গণহত্যা’ চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু: জাতিসংঘে স্পেনের প্রধানমন্ত্রী
গাজায় ‘গণহত্যা’ চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু: জাতিসংঘে স্পেনের প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি