নীলফামারীতে শপথ নিলেন ৫ ইউপি চেয়ারম্যান

নীলফামারী প্রতিনিধি
১৯ মে ২০১৬, ০০:১৬আপডেট : ১৯ মে ২০১৬, ০০:১৯

নীলফামারী দ্বিতীয় দফায় অনুষ্ঠিত নীলফামারী সদরের ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা শপথ নিয়েছেন। শপথ গ্রহণকারীদের মধ্যে রয়েছেন নবনির্বাচিত চেয়ারম্যান ৫ জন, সাধারণ সদস্য ৪৫ জন ও ১৫ জন সংরক্ষিত নারী সদস্য। বুধবার বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসক জাকীর হোসেন এ শপথ বাক্য পাঠ করান।
চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণকারীরা হলেন চওড়া বড়গাছা ইউনিয়নের মোশররফ হোসেন (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) গোড়গ্রাম ইউনিয়নে রেজাউল করিম (আওয়ামী লীগ), পলাশবাড়ী ইউপির মমতাজ আলী প্রামানিক (আওয়ামী লীগ ),লক্ষ্মীচাপ ইউপিতে আমিনুর রহমান (স্বতন্ত্র) ও পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদে হবিবর রহমান (আওয়ামী লীগ)।

আরও পড়তে পারেন: এমপি ও প্রশাসনের নির্দেশেই শ্যামল কান্তিকে বরখাস্ত করা হয়েছে
সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলীর সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফখরুল আলম ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আজাদুল হেলাল প্রমুখ।
/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
৩ লাখের বেশি ফেনসিডিলের বোতল রোলার চালিয়ে গুঁড়িয়ে দিলেন শুভেন্দু
৩ লাখের বেশি ফেনসিডিলের বোতল রোলার চালিয়ে গুঁড়িয়ে দিলেন শুভেন্দু
ঢাকা দক্ষিণ সিটিতে ফুটপাত দখলমুক্ত করতে চলছে অভিযান
ঢাকা দক্ষিণ সিটিতে ফুটপাত দখলমুক্ত করতে চলছে অভিযান
বাংলাদেশ থেকে জর্জিয়া ভ্রমণ: কম খরচে ৭ দিনের ট্যুর পরিকল্পনা
বাংলাদেশ থেকে জর্জিয়া ভ্রমণ: কম খরচে ৭ দিনের ট্যুর পরিকল্পনা
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত