মোসাদ্দেকের দৃঢ়তায় আবাহনীর গুরুত্বপূর্ণ জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৬, ১৮:২১ আপডেট : ২৮ মে ২০১৬, ১৮:২৩

মোসাদ্দেকের দৃঢ়তায় আবাহনীর গুরুত্বপূর্ণ জয় (ফাইল ছবি)শেষ ওভারে আবাহনীর জয়ের জন্য প্রয়োজন ১১ রান, হাতে তখনও চার উইকেট। ক্রিজে ছিলেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত ও লেট মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদা। ফরহাদ রেজার শেষ ওভারের ‍তৃতীয় বলে যখন মোহাম্মদ শাহজাদা ফিরে গেলেন; জয়ের স্বপ্নটা কিছুটা ফিঁকে হয়ে যায় আবাহনী শিবিরে। তখনো রান বাকি ১০, বল বাকি ৩টি। কিন্তু হারলেন না মোসাদ্দেক।
আবাহনীর স্বপ্নটা তিনিই বাঁচিয়ে রাখলেন। চতুর্থ বলে ডাবল, পঞ্চম বলের ছক্কায় স্কোর দাঁড়ায় ১৯০ রান। এক বলে প্রয়োজন ২ রান। এমন একটি শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে চার মেরে ৩ উইকেটের জয় ছিনিয়ে আনলেন মোসাদ্দেক হোসেন সৈকত।

সুপার সিক্স নিশ্চিত করতে ৮ ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া আবাহনীর জন্য লিগের এই  ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। শেষ পর্যন্ত তিন উইকেটে জিতে সুপার সিক্সের স্বপ্নটা এখনো বাঁচিয়ে রাখলো ঐতিহ্যবাহী এই ক্লাবটি।

টস হেরে আগে ব্যাটিং নেওয়া প্রাইম দোলেশ্বর নির্ধারিত ২৮ ওভারে (কার্টেল ওভার) ৭ উইকেট হারিয়ে ১৯১  রানের বড় সংগ্রহ দাঁড় করায়। মূলত নাসির হোসেনের ৭২ রানের ইনিংসের ওপর নির্ভর করেই দলটি এই স্কোর দাঁড় করাতে সক্ষম হয়। যদিও রানের খাতা খোলার আগে শীর্ষ রান সংগ্রাহক ইমতিয়াজ হোসেন তান্নাকে সাজঘরে ফিরিয়ে শুভ সূচনা করেন আবাহনীর পেস তারকা তাসকিন আহমেদ। দ্বিতীয় উইকেটে রনি তালুকদার ও রকিবুল হাসান মিলে ৩৪ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন। এরপর প্রাইম দোলেশ্বরের বিদেশি খেলোয়াড় আশোক ম্যানারিয়া ফিরে যান ব্যক্তিগত এক রান করে।

তার কিছুক্ষণ পর রকিবুল হাসান ব্যক্তিগত ২৫ রানে ফিরে গেলে নাসির হোসেন ও সানজামুল ইসলাম মিলে পঞ্চম উইকেটে ৮২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। সানজামুল ৪০ বলে ৪০ রান করে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন।

৬ষ্ঠ উইকেট হিসেবে সাজঘরে ফিরে যান নাসির হোসেন। তিনি ৭২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। ৫৬ বলে ৪ চার ও ২ ছয়ে তিনি তার ইনিংসটি সাজিয়েছেন। এছাড়া শেষ দিকে জিয়াউর রহমান দ্রুত ১৮ রান তুললে প্রাইম দোলেশ্বরের সংগ্রহ দাঁড়ায় ১৯১ রান।

আবাহনীর বোলারদের মধ্যে তাসকিন আহমেদ সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন। এছাড়া সাকিব আল হাসান, সাকলাইন সজিব ও মোসাদ্দেক হোসেন প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

জবাবে ১৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো করতে পারেনি দলটি। দুই ওপেনার তামিম ইকবাল (১০) ও লিটন কুমার দাস (১১) শুরুতেই ফিরে যান সাজঘরে। এরপর নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান মিলে তৃতীয় উইকেটে ৭৪ রানের কার্যকরী জুটি গড়েন। সাকিবকে ফিরিয়ে জুটিটি ভাঙেন প্রাইম দোলেশ্বরের বিদেশি ক্রিকেটার আশোক ম্যানারিয়া। তার বেড়িয়ে আসা বলটি খেলতে গিয়ে উইকেটকিপার রনি তালুকদারের কাছে স্টাম্পড হন সাকিব। চলতি আসরের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নেমে ৪০ বলে ৪৫ রানের ইনিংস খেললেন এই অলরাউন্ডার।

তবে আবাহনীর জয়ের নায়ক সাকিব কিংবা তামিম কেউই নন! মোসাদ্দেক হোসেন সৈকত অপরাজিত ৫৭ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। ৩৫ বলে ৭ চার ও দুই ছয়ে তিনি তার ইনিংসটি সাজান।

প্রাইম দোলেশ্বরের বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়েছেন আল আমিন হোসেন ও ফরহাদ রেজা। এছাড়া নাসির হোসেন ও আশোক ম্যানারিয়া একটি করে উইকেট নেন।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
বিতর্কেও অধিনায়ক থাকছেন কামিন্স
কনুইয়ের চোটে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ
বাংলাদেশের আগ্রাসী ব্যাটিং পছন্দ হয়নি রাবাদার!
সর্বশেষ খবর
নড়াইলে অর্ধশতাধিক বাড়িতে হামলা-লুট-আগুন, পুলিশ বলছে ২০টি
নড়াইলে অর্ধশতাধিক বাড়িতে হামলা-লুট-আগুন, পুলিশ বলছে ২০টি
চিকিৎসার রেফারেল কমিশনকে ফৌজদারি অপরাধ ঘোষণা করা হোক
চিকিৎসার রেফারেল কমিশনকে ফৌজদারি অপরাধ ঘোষণা করা হোক
পাগলা মসজিদের তহবিলে কত টাকা আছে, জানালেন ডিসি
পাগলা মসজিদের তহবিলে কত টাকা আছে, জানালেন ডিসি
অসময়ের বৃষ্টিতে সাতক্ষীরায় জনদুর্ভোগ, আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক
অসময়ের বৃষ্টিতে সাতক্ষীরায় জনদুর্ভোগ, আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক
সর্বাধিক পঠিত
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি