বনানী ২৭ নম্বরের পার্ক এখন কামাল আতাতুর্ক পার্ক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২২, ১৭:১০আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৭:১০

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বনানী ২৭ নম্বর রোডে অবস্থিত পার্কটির নতুন নামকরণ করা হয়েছে কামাল আতাতুর্ক পার্ক।তুরস্কে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি মোস্তফা কামাল আতাতুর্কের নাম অনুসারে এ নাম রাখা হয়। ইতোমধ্যে নামের ফলকটি পার্কে বসানো হয়েছে।

সোমবার (২৫ জুলাই) উত্তর সিটির সহকারী প্রকৌশলী নুরুজ্জামান খান জানান, পার্কটি শিগগিরই উদ্বোধন করা হবে।

ডিএনসিসি মেয়র দফতর সূত্রে জানা গেছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসুগলু, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন ও ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম পার্কটি উদ্বোধন করবেন। মাঠের সীমানা দেয়ালের বাইরে কামাল আতাতুর্কের একটি আবক্ষ মূর্তি বসানো হবে বলেও জানা যায়।

সিটি করপোরেশন আওতাধীন উন্মুক্ত স্থানসমূহের আধুনিকায়ন ও সবুজায়ন প্রকল্পের আওতায় পার্কটির উন্নয়ন কাজ শেষ পর্যায়ে রয়েছে।পার্কটি রয়েছে ক্রিকেট ও ফুটবল পিচ, নারী অঙ্গন, হাঁটার পথ, শৌচাগার, বসার জায়গা, শিশু ও কিশোরদের আলাদা খেলাধুলার জায়গা ও সরঞ্জাম।

সোমবার পার্কটি ঘুরে দেখা যায়, ডিএনসিসি পার্কটিতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। তারা মূলত সৌন্দর্যবর্ধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে।

সিটি করপোরেশনের কর্মীরা জানায়, পার্কের নাম ফলকটি গতকাল রবিবার বসানো হয়েছে।

জানা গেছে, পার্কটির উন্নয়ন প্রকল্প শুরু হয় ২০১৭ সালে। পার্কের আধুনিকায়ন ও সবুজায়নে ৫ কোটি টাকার মতো ব্যয় হয়েছে।

/আরএইচ /আরকে/
সম্পর্কিত
বায়ুদূষণের শীর্ষে কিনশাসা, চতুর্থ স্থানে ঢাকা
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সজীব মারা গেছেন
সর্বশেষ খবর
ভুয়া খবরের ভিড়ে সত্য খোঁজার পেশা, ফ্যাক্ট-চেকিংয়ে বাড়ছে ক্যারিয়ারের সুযোগ
ভুয়া খবরের ভিড়ে সত্য খোঁজার পেশা, ফ্যাক্ট-চেকিংয়ে বাড়ছে ক্যারিয়ারের সুযোগ
স্মার্টফোন পরিষ্কারে এসব উপকরণ কখনোই ব্যবহার করবেন না
স্মার্টফোন পরিষ্কারে এসব উপকরণ কখনোই ব্যবহার করবেন না
হঠাৎ মধ্যপ্রদেশে কেন ছুটছেন পর্যটকরা?
হঠাৎ মধ্যপ্রদেশে কেন ছুটছেন পর্যটকরা?
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান