সংসদকে বিচারক অপসারণের ক্ষমতা দেওয়া অবৈধ: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০১৬, ১৫:০১আপডেট : ০৫ মে ২০১৬, ১৬:১২

সুপ্রিম কোর্ট সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এতে করে, আপাতত বিচারকদের অপসারণের ক্ষমতা থাকছে না সংসদের হাতে। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, সংসদের হাতে বিচারকদের অপসারণের ক্ষমতা দেওয়া একটা দুর্ঘটনা।
বৃহস্পতিবার হাইকোর্টের তিন সদস্যের একটি বেঞ্চ সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে এ আদেশ দিয়েছেন।
একটি রিট নিষ্পত্তি করে মনিরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ এ রায় ঘোষণাকালে বলেন, এ ধরনের আইন দুঃখজন। আদালতে রিটকারীর আইনজীবী মনজিল মোর্শেদ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ সংশোধনীতে বাহাত্তরের সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনঃস্থাপনের মাধ্যমে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদকে ফিরিয়ে দেওয়া হয়েছিল।
পাস হওয়া ষোড়শ সংশোধনে ৯৬ অনুচ্ছেদের দফা-২ এ ছিল, প্রমাণিত অসদাচরণ বা অসামর্থ্যের কারণে সংসদের মোট সদস্য সংখ্যার দুই-তৃতীয়াংশ গরিষ্ঠ সদস্যের প্রস্তাবক্রমে রাষ্ট্রপতির আদেশে সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণ করা যাবে।
দফা-৩ অনুযায়ী, সংসদ সদস্যদের প্রস্তাব সম্পর্কিত এবং বিচারকের অসদাচারণ ও অসামর্থ্য সম্পর্কে তদন্ত ও প্রমাণের পদ্ধতি সংসদ আইনের দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবে এবং দফা-৪ বলা হয়েছিল, কোনও বিচারক রাষ্ট্রপতিকে উদ্দেশ করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করতে পারবেন।

উল্লেখ্য, ১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনে সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণ ক্ষমতা সংসদের কাছ থেকে রাষ্ট্রপতির হাতে দেওয়া হয়েছিল। পঞ্চম সংশোধনে বিচারকদের অপসারণ ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে দেওয়া হয়। প্রধান বিচারপতি ও আপিল বিভাগের জ্যেষ্ঠ দুই বিচারপতির সমন্বয়ে ‘সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল’ গঠন করার বিধান রাখা হয়।

আরও পড়ুন: প্রাণভিক্ষা বাকি, ফাঁসি কার্যকরে বাধা নেই

/ইউআই/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি