সাংবাদিক সাদেক খান আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৬, ১৫:২৫ আপডেট : ১৬ মে ২০১৬, ১৫:২৬

সাদেক খান সাংবাদিক, কলামিস্ট ও নির্মাতা সাদেক খান আর নেই। আজ  সোমবার (১৬ মে) রাজধানীর বারিধারায় নিজের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।

উনি বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার বিচারপতি আবদুল জব্বার খানের বড় ছেলে সাদেক খান। বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন সাদেক খানের ভাই, বোন বেগম সেলিমা রহমান বিএনপির ভাইস চেয়ারম্যান।
সাদেক খান ১৯৩৩ সালের ২১ জুন মুন্সীগঞ্জে তার বাবার কর্মস্থলে জন্মগ্রহণ করেন। তাদের গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাহের ক্ষুদ্রকাঠি গ্রামে।  ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সাংগঠনিক নেতৃত্বের ভূমিকা পালন করেছেন। তিনি ওই সময় কেন্দ্রীয় সংগ্রাম কমিটির সভা থেকে গ্রেফতার হন এবং একমাস কারাভোগ করেন।

১৯৫৫ থেকে ৫৭ সাল পর্যন্ত তিনি দৈনিক সংবাদ পত্রিকায় সহ-সম্পাদক পদে কাজ করেন। এরপর তিনি চলচ্চিত্র জগতে ব্যস্ত সময় অতিবাহিত করেন। তিনি ‘নদী ও নারী’ সিনেমার নির্মাতা।

সাহিত্য এবং সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য তিনি একুশে পদকে ভূষিত হয়েছেন।

সাংবাদিক সাদেক খানের মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, তরিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাংবাদিক নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।

আরও পড়ুন- 



পুলিশের সাপোর্ট সেন্টারেই ভিকটিম ভিকটিমাইজড!

/জেএ/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা
মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা
৫০ বছরে ফিডব্যাক, বছরজুড়ে কনসার্ট
৫০ বছরে ফিডব্যাক, বছরজুড়ে কনসার্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
কক্সবাজার রুটে নামছে নতুন ট্রেন, কোন কোন স্টেশনে থামবে ও ভাড়া কত?
কক্সবাজার রুটে নামছে নতুন ট্রেন, কোন কোন স্টেশনে থামবে ও ভাড়া কত?
সর্বাধিক পঠিত
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’